বাংলাদেশের উত্তরাঞ্চলের গাইবান্ধা জেলায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত এবং অপর ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে সংবাদদাতারা জানিয়েছেন গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে একটি মালবাহী ট্রাক উল্টে অন্তত ৭ জন নির্মাণ শ্রমিক প্রান হারান এবং অপর ১২ জন আহত হন। তাঁরা আরও জানিয়েছেন রংপুর-থেকে গোবিন্দগঞ্জ গামী একটি যাত্রীবাহী মিনিবাস একই উপজেলার দক্ষিণ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি ভটভটিকে ধাক্কা দিলে অন্তত ৪ জন নির্মাণ শ্রমিক নিহত এবং অপর ৪ জন আহত হন।
বাংলাদেশ বিশ্বের অন্যতম সড়ক দুর্ঘটনা প্রবণ দেশ হিসেবে পরিচিত। বিভিন্ন সংস্থার দেয়া তথ্য মতে বাংলাদেশ প্রতিবছর গড়ে প্রায় ৭ থেক ৮ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এবং আরও প্রায় ১৪ থেকে ১৫ হাজার মানুষ আহত হন যাদের অনেকেই চির পঙ্গুত্ব বরন করেন।