অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানের কালো তালিকায় যুক্তরাষ্ট্রের ডিফেন্স এ্যাটাশে কর্নেল জোসেফ

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় অভিযুক্ত যুক্তরাষ্ট্রের এক কুটনীতিককে পাকিস্তান ছেড়ে বাইরে যাওয়ার ব্যাপারে কড়াকড়ি আরোপ করেছে পাকিস্তানী কতৃপক্ষ।

জানা গেছে পাকিস্তানে যুক্তরাষ্ট্র দূতাবাসের ডিফেন্স এ্যাটাশে কর্নেল জোসেফ এমানুয়েল হল ৭ই এপ্রিল দূতাবাসের গাড়ী চালিয়ে যাওয়ার সময় এক মোটরসাইকেল আরোহীর সঙ্গে সংঘর্ষ হয় এবং ২২ বছর বয়সী মোটরসাইকেল আরোহী আতিক বেগ নিহত হন।

ওই ঘটনা নিয়ে মামলায় ডেপুটি এ্যাটর্নী জেনারেল রাজা খালিদ মঙ্গলবার আদালতে বলেন হলকে পাকিস্তান ত্যাগ না করার নির্দেশসহ তার নাম পাকিস্তানের কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই নির্দেশ সকল এয়ারপোর্টেও দেয়া হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG