অ্যাকসেসিবিলিটি লিংক

চীনা পন্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকী চীনের

চীনা পন্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ঘোষণায় পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকী দিয়েছে চীন।

চীনা বানিজ্য মন্ত্রনালয়ের মুখপাত্র গাও ফেং বেইজিং এ এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন যুক্তরাষ্ট্রের এই বানিজ্য যুদ্ধের ঘোষনাকে চীনের জনগনের স্বার্থেই আমাদেরকে গুরুত্ব দিয়ে মোকাবেলা করতে হবে। তিনি বলেন কোনো রকমের হুমকী বা ব্ল্যাকমেইলের কাছে মাথা নোয়াবে না চীন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ৩৪ বিলিয়ন ডলার বা ৩৪০০ কোটি ডলার মূল্যের প্রায় ৮০০ চীনা পন্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষনা দেন। এই ঘোষনা কার্যকর হবে শুক্রবার মধ্যরাতে।

This item is part of
XS
SM
MD
LG