অ্যাকসেসিবিলিটি লিংক

হতাশাগ্রস্ত প্রেসিডেন্ট ট্রাম্পের দৃষ্টিতে এবার JEROME POWELL

কয়েক মাস ব্যাপী স্টক বাজারে ধ্বস এবং বুধবার কেন্দ্রীয় ব্যাংকার সুদের হার বৃদ্ধিতে হতাশাগ্রস্ত হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ফেডারেল রিসার্ভ'র চেয়ারম্যানকে সরিয়ে দেবার উপায় খুঁজছেন I তবে তাঁর উপদেষ্টারা হুশিয়ার করে দিয়েছেন যে, তাঁকে সরিয়ে দিলে এই সমস্যার সমাধান হবে না; বরঞ্চ বিশ্ব আর্থিক বাজারে অনিশ্চয়তা এবং তা আরো বিপর্যয় ডেকে আনতে পারে I

প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যবর্তি নির্বাচনের পর প্রশাসনে রদবদল অব্যাহত রেখেছেন I এরই মধ্যে এটর্নি জেনেরাল, জেফ সেশন্স, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ, জন কেলি, ইন্টেরিয়র সেক্রেটারি রায়ান জিনকেকে চলে যেতে হয়েছে এবং প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস এবং সিরিয়া বিষয় যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি,ব্রেট মাকগার্ক পদত্যাগ করার কথা ঘোষণা করেছেন I

This item is part of
XS
SM
MD
LG