অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানের বিপক্ষে ৩ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান

বিশ্বকাপ ক্রিকেটে আজ দুটি ম্যাচ ছিল। ইংল্যান্ডের লিডসে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রান সংগ্রহ করে আফগানরা। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ৭ উইকেটে ২৩০ রান করে। আফগানিস্তানের বিপক্ষে ৩ উইকেটের জয় পায় পাকিস্তান।

অন্যদিকে, লর্ডসে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শুরুতে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। ৯২ রানের মধ্যে দলটির পাঁচ ব্যাটসম্যান আউট হয়ে যান। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া নয় উইকেটে ২৪৩ রান সংগ্রহ করে।

নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে ৪৩ ওভার ৪ বলে ১৫৭ রানে গুটিয়ে যায়। নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৬ রানে জয় পায় অস্ট্রেলিয়া।

This item is part of
XS
SM
MD
LG