অ্যাকসেসিবিলিটি লিংক

চীনে করোনভাইরাস পৃথকীকরণের জন্য ব্যবহৃত পাঁচতলা হোটেল ভেঙে পড়েছে

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে রবিবার ভোরে দক্ষিণ-পূর্ব চীনা বন্দর নগরী কোয়ানজুতে করোনভাইরাস পৃথকীকরণের জন্য ব্যবহৃত পাঁচতলা হোটেল ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচে প্রায় ৩০জন আটকা পড়ে।

ধসের প্রায় চার ঘন্টা পর কোয়ানজু পৌরসভা জানিয়েছে কোয়ানজু সিনজিয়া হোটেলে আটকে থাকা ৭০ বা তার বেশি লোকদের মধ্যে ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে।

সরকার সমর্থিত বেইজিং নিউজের ওয়েবসাইটে পোস্ট করা একটি ভিডিও স্ট্রিমে দেখা গেছে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপ থেকে আটকে পরা লোকজনকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সের দিকে নিয়ে যাচ্ছে।

This item is part of
XS
SM
MD
LG