অ্যাকসেসিবিলিটি লিংক

ক্রমবর্ধমান সংঘর্ষে দুর্ভোগের শিকার ইয়েমেনি বেসামরিক নাগরিকরা

হুথি বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানী সানায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার পরের ক্ষয়ক্ষতি। ১৮ই জানুয়ারী, ২০২২, ছবি-এএফপি
হুথি বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানী সানায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার পরের ক্ষয়ক্ষতি। ১৮ই জানুয়ারী, ২০২২, ছবি-এএফপি

ইয়েমেনে লড়াই আরও তীব্র হওয়ার সাথে সাথে, জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ইয়েমেনের যুদ্ধরত পক্ষগুলিকে সতর্ক করে দিয়েছে যে, বেসামরিক নাগরিক এবং বেসামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে বেপরোয়া আক্রমণ যুদ্ধাপরাধের সমান হতে পারে।

এই মাসে ইয়েমেনের যুদ্ধরত পক্ষগুলোর পরস্পরের বিরুদ্ধে হামলা বেড়ে চলেছে । ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সোমবার সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র এবং বোমা বোঝাই ড্রোন হামলা চালালে তিনজন নিহত হয়।

এই হামলার প্রতিশোধ হিসেবে, সরকার-সমর্থিত সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের রাজধানী সানায় লক্ষ্যবস্তুতে বোমা বর্ষণ করলে একই পরিবারের অন্তত পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানা গেছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলেছে যে প্রায় সাত বছর ধরে চলা সংঘাতে বেপরোয়া হামলা অব্যাহত থাকায় তারা আরও বেসামরিক নাগরিক হতাহতের আশঙ্কা করছে।

জাতিসংঘের মানবাধিকারের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেছেন যে বিরোধীরা বেসামরিক নাগরিকদের কথা একটুও না ভেবে সাম্প্রতিক দিনগুলিতে বাহ্যত কয়েক ডজন বিমান ও কামান হামলা চালিয়েছে।

তিনি বলেছেন, “এসব হামলায় বেসামরিক জিনিসপত্র এবং টেলিযোগাযোগ টাওয়ার এবং জলাশয়, সেইসাথে সানা এবং তাইজ হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্থ হয়েছে। যুদ্ধের সম্মুখ রেখা বিশাল এলাকায় দ্রুত স্থানান্তরিত হওয়ার সাথে সাথে, বেসামরিক নাগরিকরাও ভূমিমাইনগুলির ক্রমাগত হুমকির সম্মুখীন হচ্ছেন,"।

শামদাসানি বছরের শুরু থেকে সৌদি জোট এবং হুথি বিদ্রোহীদের দ্বারা ধ্বংসাত্মক আক্রমণ এবং পাল্টা আক্রমণের একটি দীর্ঘ বিবরণ তুলে ধরেছেন। এই সময়ের মধ্যে, কমপক্ষে ১১ জন বেসামরিক লোক নিহত এবং ১২ জন আহত হয়েছে বলে জানা গেছে, এবং বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।

মানবাধিকার পর্যবেক্ষকদের দ্বারা সংগৃহীত পরিসংখ্যানগুলি ইঙ্গিত করে যে জানুয়ারিতে এ পর্যন্ত সৌদি নেতৃত্বাধীন জোট দ্বারা ৮৩৯টি বিমান হামলা হয়েছে । গোটা ডিসেম্বর মাসে এই সংখ্যা ছিল ১,০৭৪টি । হুথি বিদ্রোহীরা বলছে, এই মাসে তারা সৌদি আরবের দিকে ১০টি ড্রোন হামলা চালিয়েছে এবং ডিসেম্বরে সৌদি আরবের দিকে ৩১টি ড্রোন হামলা এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। হুথি বিদ্রোহীরা বিস্ফোরক দিয়ে আটকানো সস্তা ড্রোন ব্যবহার করে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ।

জাতিসংঘের অধিকার দফতর বেসামরিক এবং বেসামরিক বস্তুর সুরক্ষা নিশ্চিত করার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। শামদাসানি বলেছেন যে এটি একটি অনুরোধের চেয়ে বেশি কারণ আন্তর্জাতিক আইন অনুসারে তারা তা করতে বাধ্য।

This item is part of
XS
SM
MD
LG