অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে সাবেক সরকারের শতাধিক সদস্য হত্যাকাণ্ডের শিকার হয়েছে: জাতিসংঘ

আফগান ন্যাশনাল আর্মি (ফাইল ছবি)।
আফগান ন্যাশনাল আর্মি (ফাইল ছবি)।

জাতিসংঘ — জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, তাঁর কাছে "বিশ্বাসযোগ্য অভিযোগ" আছে, ১৫ আগস্ট তালিবান আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকে, আফগান সরকারের ১০০ জনেরও বেশি সাবেক সদস্য, নিরাপত্তা বাহিনী এবং যারা আন্তর্জাতিক সৈন্যদের সাথে কাজ করেছিল, তাদের হত্যা করা হয়েছে।

রবিবার বার্তা সংস্থা এপি’র এক প্রতিবেদনে গুতেরেস বলেছেন, আফগানিস্তানের সাবেক সরকার এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর সাথে সংশ্লিষ্টদের "সাধারণ ক্ষমা" ঘোষণা করা সত্ত্বেও, তালিবান বা এর সহযোগীদের দ্বারা নিহতদের “দুই-তৃতীয়াংশেরও বেশি” বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার বলে অভিযোগ পাওয়া গেছে।

গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক প্রতিবেদনে বলেছেন, আফগানিস্তানে জাতিসংঘের রাজনৈতিক মিশনও সে দেশে কর্মরত ইসলামিক স্টেট চরমপন্থী গোষ্ঠী বা "আইএসআইএল-কেপির সাথে জড়িত সন্দেহে অন্তত ৫০ ব্যক্তির বিচারবহির্ভূত হত্যার বিশ্বাসযোগ্য অভিযোগ" পেয়েছে।

গুতেরেস আরও বলেন, মানবাধিকার রক্ষক এবং গণমাধ্যম কর্মীরাও “আক্রমণ, ভয়ভীতি, হয়রানি, নির্বিচারে গ্রেপ্তার, দুর্ব্যবহার এবং হত্যার শিকার হচ্ছেন”।

মহাসচিব বলেন, জাতিসংঘের মিশনগুলি স্বল্প মেয়াদে গ্রেপ্তার, মারধর এবং ভয় দেখানোর ৪৪টি মামলা নথিভুক্ত করেছে, যার মধ্যে ৪২টির জন্য তালিবান দায়ী।

এপি’র প্রতিবেদনে, মহাসচিব বর্তমান পরিবেশে জাতিসংঘের রাজনৈতিক মিশনের জন্য অগ্রাধিকারগুলো প্রস্তাব করেছেন, সে দেশে ব্যাপক ক্ষুধা ও অর্থনৈতিক পতন রোধ করতে আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তালিবানকে নারীর অধিকার ও মানবাধিকারের নিশ্চয়তা দেওয়ারও আহ্বান জানিয়েছেন।

This item is part of
XS
SM
MD
LG