অ্যাকসেসিবিলিটি লিংক

খনি দুর্ঘটনায় মধ্য সার্বিয়ায় কমপক্ষে ৮ জন নিহত, আহত ২০

সার্বিয়ার মানচিত্র
সার্বিয়ার মানচিত্র

সার্বিয়ার একটি খনিতে দুর্ঘটনায় অন্তত ৮জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ২০জন ।সার্বিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আরটিএস এক প্রতিবদনে এ খবর জানিয়েছে।

মধ্য সার্বিয়ার সোকো কয়লা খনিতে স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আরটিএস-এর প্রতিবেদনে বলা হইয়েছে, খনির সুরঙ্গের কিছু অংশ ধসে পড়লে শ্রমিকেরা ভেতরে আটকা পড়ে।

দুর্ঘটনাস্থলের পাশের এলাকা আলেক্সিনাক-এর মেডিকেল সেন্টারের প্রধান রোডলজুব জিভাডিনোভিচ জানান, ১৮ জনকে তার হাসপাতালে ভর্তি করা হয়েছে । তাদের বেশিরভাগই সামান্য আহত হয়েছেন।

টিভি প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার সময় ৪৯ জন শ্রমিক খনির ভেতরে ছিলেন। তাৎক্ষণিকভাবে আর বিস্তারিত কোন তথ্য পাওয়া যায়নি।

বেলগ্রেডের প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত সোকো খনি থেকে কয়লা উত্তোলন করা হচ্ছে বিংশ শতকের গোঁড়ার দিক থেকে। ১৯৯৮ সালে এক দুর্ঘটনায় ২৯ জন খনি শ্রমিক নিহত হয়েছিলো।

This item is part of
XS
SM
MD
LG