অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪ হাজার ৪০০ কোটি ডলার ছাড়িয়েছে

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪ হাজার ৪০০ কোটি ডলার ছাড়িয়েছে (প্রতীকী ছবি)
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪ হাজার ৪০০ কোটি ডলার ছাড়িয়েছে (প্রতীকী ছবি)

রেমিট্যান্স প্রবাহ বাড়ায়, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক মাস পর বেড়ে ৪ হাজার ৪৩০ কোটি ডলারে দাঁড়িয়েছে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (এসিইউ) দুইশ’ ১৩ কোটি ডলারের আমদানি বিল পরিশোধের পর চলতি বছরের ৬ মার্চ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪ হাজার ৩৮৯ কোটি ডলারে নেমে আসে।এটি ছিলো গত এক বছরে বাংলাদেশের সর্বনিম্ন বৈদেশিক মুদ্রার রিজার্ভ।

চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ), ১ হাজার ৫৩০ কোটি ডলার রেমিট্যান্স প্রবাহের ফলে রবিবার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়ায় ৪ হাজার ৪৩০ কোটি ডলারে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, এই রিজার্ভ দিয়ে পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব হবে। ছয় মাস আগে ১০ মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ ছিল বাংলাদেশের।

চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ৯ মাসের (জুলাই-মার্চ) রেমিট্যান্স প্রবাহের প্রবৃদ্ধি এখনও নেতিবাচক। এই ৯ মাসে প্রবাসীরা ১ হাজার ৫৩০ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময়ে তারা ১ হাজার ৮৫৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন।

ফেব্রুয়ারির তুলনায় মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহ ২৪ দশমিক ৪৫ শতাংশ বাড়লেও ৯ মাসে অভ্যন্তরীণ রেমিট্যান্স প্রবাহ ১৮ শতাংশ কমেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, নগদ প্রণোদনা আড়াই শতাংশে উন্নীত করার পর, ধীরে ধীরে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে।এপ্রিলে রমজান ও ঈদের জন্য রেমিট্যান্স প্রবাহ বাড়বে বলে জানান তিনি।

This item is part of
XS
SM
MD
LG