অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার সাথে লড়তে ইউক্রেনের “অস্ত্র সরবরাহ” প্রয়োজন: জেলেন্সকি

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ অব্যাহত থাকার মধ্যেই, খারকিভে রাশিয়ার সামরিক হামলায় ক্ষতিগ্রস্ত একটি এলাকা পরিদর্শন করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি, ২৯ মে ২০২২। (ইউক্রেনিয়ান প্রেসিডেন্সিয়াল প্রেস সার্ভিস/রয়টার্সের মাধ্যমে প্রাপ্ত)

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তার প্রাত্যহিক বক্তব্যে শনিবার তার দেশের জন্য অস্ত্রের প্রয়োজনীয়তার কথাটি পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, “আমরা প্রতিদিনই আমাদের প্রতিরক্ষা জোরদার করার জন্য কাজ করছি। সেটা মূলত অস্ত্রের সরবরাহ।”

“অবশ্যই অনেক কিছুই আমাদের সহযোগীদের উপর নির্ভর করে। ইউক্রেনকে স্বাধীনতা রক্ষা করতে প্রয়োজনীয় সবকিছু দিতে তাদের প্রস্তুতির উপর।”

নিউইয়র্ক টাইমস জানিয়েছে যে, ইউক্রেন “ডেনমার্ক থেকে হারপুন নামক জাহাজ-বিধ্বংসী ক্রজ ক্ষেপণাস্ত্র দিয়ে নতুনভাবে অস্ত্রসজ্জিত হয়েছে”। দেশটির পূর্বাঞ্চলের ডনব্যাস অঞ্চল পুরোপুরি রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাওয়া প্রতিহত করার চেষ্টা করছে ইউক্রেন।

This item is part of
XS
SM
MD
LG