অ্যাকসেসিবিলিটি লিংক

জার্মানি বলছে তালিবান আফগানিস্তানকে 'পতনের' দিকে নিয়ে যাচ্ছে

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি পাকিস্তানের ইসলামাবাদে তাদের বৈঠকের পর একটি সংবাদ সম্মেলনের জন্য পৌঁছান। ৭ জুন, ২০২২
জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি পাকিস্তানের ইসলামাবাদে তাদের বৈঠকের পর একটি সংবাদ সম্মেলনের জন্য পৌঁছান। ৭ জুন, ২০২২

আফগানিস্তানের ইসলামপন্থী তালিবান শাসকরা "ভুল পথে যাচ্ছে" একথা তালিবান শাসকদের সম্মিলিতভাবে বলার জন্য জার্মানি মঙ্গলবার বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে এবং সেই সাথে যুদ্ধ-বিধ্বস্ত দেশটিতে আফগানদের মানবাধিকারের সঙ্গে অর্থনৈতিক সহায়তাকে কঠোর ভাবে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছে।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক প্রতিবেশী দেশ পাকিস্তান সফরকালে এক সংবাদ সম্মেলনে বলেন, "পরিস্থিতি ভয়াবহ এবং তালিবান দেশকে পতনের দিকে নিয়ে যাচ্ছে।"

বেয়ারবক বলেছেন, “আফগানিস্তানের অভ্যন্তরে যা ঘটে তার উপর আমাদের প্রভাব খুবই সীমিত। এটা নির্ভর করে তালিবান তাদের নিজেদের অর্থনৈতিক স্বার্থে কি ধরণের যুক্তিসঙ্গত উদ্যোগ নেয় এবং এখন তারা ঠিক তা করছে না ।

তালিবানের সাথে প্রায় দুই দশকের লড়াইয়ের পর গত বছর আগস্টে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী আফগানিস্তান থেকে নিজেদের প্রত্যাহার করার সাথে সাথে বিদ্রোহী থেকে ইসলামবাদী শাসকে রূপান্তরিত তালিবান এখন বিলুপ্ত পশ্চিমা-সমর্থিত সরকার থেকে ক্ষমতা দখল করে নিজেরাই শাসকের আসনে।

গত ২০ বছরে আফগানদের বিশেষ করে নারীদের যে মানবাধিকার ছিল তা এখন শুধুমাত্র পুরুষ নিয়ন্ত্রিত তালিবান মন্ত্রিসভা্র কারণে পরিবর্তিত হয়ে গেছে। এখন বেশিরভাগ কিশোরী মেয়েদের জন্য মাধ্যমিক শিক্ষা স্থগিত করা হয়েছে এবং কিছু সরকারি বিভাগে নারী কর্মচারীদের তাদের চাকরিতে ফিরে যেতে বাধা দেয়া হয়েছে।

তালিবানের ইসলাম সংস্করণের ব্যাখ্যা ও প্রয়োগের দায়িত্বপ্রাপ্ত ভাইস অ্যান্ড ভার্চিউ মন্ত্রক, নারীদের জনসম্মুখে মুখ সহ তাদের পুরো শরীর সম্পূর্ণরূপে ঢেকে রাখার নির্দেশ দিয়েছে এবং কোনও পুরুষ আত্মীয় সাথে না থাকলে তাদের ৭০ কিলোমিটারের বেশী দূরে একা ভ্রমন করতে বাধা দেয়া হয়েছে।

বেয়ারবক বিধিনিষেধের সমালোচনা করে বলেছেন, তারা নারীদের জনজীবনে অংশগ্রহণ থেকে "প্রায় বাদ" দিয়েছে।

তিনি বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে এবং একসঙ্গে তালিবানকে উচ্চস্বরে ও পরিষ্কার করে বলতে হবে; আপনারা ভুল দিকে যাচ্ছেন। যতদিন তারা এই পথে থাকবে ততদিন স্বাভাবিক হওয়ার কোন অবকাশ নেই এবং এমনকি দেশের বৈধ শাসক হিসাবে তালিবানকে স্বীকৃতি দেওয়ার অবকাশও অনেক কম।"

নতুন এই তালিবান সরকারকে এখনও কোন দেশ স্বীকৃতি দেয়নি। তারা এই উদ্বেগের কথা তুলে ধরেছে যে ইসলামপন্থী গোষ্ঠীটি এই মর্মে দেয়া তাদের কথা রাখেনি যে সকল আফগানের অধিকারকে সম্মান করবে এবং আল-কায়েদা সহ সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে আন্তর্জাতিক আক্রমণের জন্য আফগানিস্তানকে ব্যবহার করা থেকে বিরত রাখবে।

আফগানিস্তানে ইতোমধ্যেই মানবিক সঙ্কটের আরও অবনতি ঘটেছে। কাবুলে তালিবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে গোষ্ঠীটির উপর আন্তর্জাতিক আর্থিক নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে, জাতীয় অর্থনীতি এখন পতনের দ্বারপ্রান্তে।

This item is part of
XS
SM
MD
LG