অ্যাকসেসিবিলিটি লিংক

ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন বিদায়ী প্রেসিডেন্ট দুতার্তের কন্যা

ফিলিপাইনের বিদায়ী জনপ্রিয় প্রেসিডেন্টের কন্যা সারা দুতার্তে, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের দাভাও শহরে এক অনুষ্ঠানে, ১৯ জুন ২০২২ তারিখে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করছেন।
ফিলিপাইনের বিদায়ী জনপ্রিয় প্রেসিডেন্টের কন্যা সারা দুতার্তে, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের দাভাও শহরে এক অনুষ্ঠানে, ১৯ জুন ২০২২ তারিখে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করছেন।

ফিলিপাইনের বিদায়ী জনপ্রিয় প্রেসিডেন্টের কন্যাসন্তান, সারা দুতার্তে রবিবার ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। এর আগে তিনি নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করেন, যদিও তার বাবার মানবাধিকারের ইতিহাস বেশ খারাপ, যখন মাদকের সাথে সম্পর্কিত অপরাধের হাজার হাজার সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করে মারা হয়।

দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত তাদের আদিনিবাসের শহর দাভাও-তে অভিষেক অনুষ্ঠিত হয়। ঐ শহরের বিদায়ী মেয়র তিনি। ফিলিপাইনের সংবিধান অনুযায়ী ৩০ জুন দায়িত্ব বুঝে নেওয়ার দুই সপ্তাহ আগেই তিনি শপথ পাঠ করলেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র, দুতার্তের সাথে একসাথে নির্বাচনে লড়াই করেন (রানিং মেইট)। মার্কোস জুনিয়র ৩০ জুন ম্যানিলাতে শপথ গ্রহণ করবেন।

সারাকে তার সমর্থকরা স্নেহ করে “ইন্দে সারা” বলে ডাকে। তিন সন্তানের জননী দুতার্তে, জাতীয় ঐক্য ও ঈশ্বরের প্রতি নিষ্ঠার ডাক দিয়েছেন। ফিলিপিনোদেরকে তিনি দেশটির জাতীয় বীর হোজে রিজাল-এর দেশপ্রেম অনুকরণ করতে অনুরোধ করেন। ফিলিপাইনের শিশুদের দীর্ঘদিনের সামাজিক সমস্যাগুলো উল্লেখ করেন তিনি। এর মধ্যে দারিদ্র, পরিবারে ভাঙন, অবৈধ মাদক, বুলিং এবং অনলাইনে ভুয়াতথ্যের বিষয়গুলো রয়েছে। তিনি বাবা-মাদের অনুরোধ করেন যাতে তারা তাদের শিশুদের সততা, নিয়মানুবর্তিতা, অন্যদের প্রতি সম্মান ও সহানুভূতির মূল্যবোধে দীক্ষিত করেন।

৭৭ বছর বয়সী প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে আয়োজনটিতে ভিআইপিদের নেতৃত্ব দেন। বন্দরনগরী দাভাও-এর সিটি হলের কাছের এক গণউন্মুক্ত স্কয়ারে কঠোর নিরাপত্তার মধ্যে আয়োজনটি অনুষ্ঠিত হয়। ১৯৮০র দশকের শেষের দিক থেকে আরম্ভ করে ঐ শহরে দুতার্তে নিজেও দীর্ঘদিন মেয়র ছিলেন। তিনি মধ্যবিত্ত শ্রেণীর এক পরিবারে বড় হয়ে ওঠেন। তবে, পরবর্তীতে অশান্ত ঐ অঞ্চলে তিনি এক শক্তিশালী রাজনৈতিক পরিবার গড়ে তুলেন। ঐ এলাকা অনেকদিন ধরেই কমিউনিস্ট ও মুসলিম বিদ্রোহী এবং সহিংস রাজনৈতিক দ্বন্দ্বের শিকার হয়ে আসছে।

সারা দুতার্তে এবং মার্কোস জুনিয়রের নির্বাচনী জয় বামপন্থী এবং মানবাধিকার সংস্থাগুলোকে শঙ্কায় ফেলেছে। এর কারণ হল, এই দুইজনই তাদের বাবাদের আমলে হওয়া ব্যাপক মানবাধিকার লঙ্ঘনগুলো স্বীকার করতে ব্যর্থ হয়েছেন। সাবেক স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোস হলেন মার্কোস জুনিয়রের বাবা।

This item is part of
XS
SM
MD
LG