অ্যাকসেসিবিলিটি লিংক

গুয়ান্তানামোর অবশিষ্ট দুই আফগানের একজনকে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র:তালিবান

FILE - গুয়ান্তানামো বে'র একটি প্রহরা কক্ষ ( ছবি, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সৌজেন্য)
FILE - গুয়ান্তানামো বে'র একটি প্রহরা কক্ষ ( ছবি, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সৌজেন্য)

আফগানিস্তানের তালিবান শুক্রবার ঘোষণা দেয় যে, কিউবার গুয়ান্তানামো বে’তে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর স্থাপনায় আটক থাকা অবশিষ্ট দুই আফগানের মধ্যে একজনকে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র। তিনি সেখানে ১৫ বছর আটক ছিলেন।

শাসক এই ইসলামী গোষ্ঠীটি জানায় যে, আসাদুল্লাহ হারুন এর মুক্তিটি, তালিবান ও ওয়াশিংটনের মধ্যে হওয়া “সরাসরি ও ইতিবাচক যোগাযোগের” ফলাফল।

৩৯ বছর বয়সী মুক্তিপ্রাপ্ত এই বন্দিকে কাতারের রাজধানী দোহায় অবস্থিত তালিবান কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। গোষ্ঠীটি দোহায় তাদের রাজনৈতিক দফতর চালু রেখেছে।

দোহায় তালিবান দফতরের প্রধান, সুহেইল শাহীন বলেন, “এটি একটি ইতিবাচক পদক্ষেপ।” তিনি ভিওএ-কে বলেন যে, হারুন আফগানিস্তানের পূর্বাঞ্চলের নানগারহার প্রদেশের বাসিন্দা।

শাহীন দাবি করে বলেন, “আমি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাই যাতে তারা গুয়ান্তানামো কারাগারে বন্দি থাকা সর্বশেষ আফগান বন্দিকে মুক্তি দেয়। সেই সঙ্গে সেখানে শুধুমাত্র সন্দেহের কারণে আটক রাখা অন্যান্যদেরও যাতে মুক্তি দেওয়া হয়।” শাহীন একই সাথে জাতিসংঘে তালিবানের স্থায়ী প্রতিনিধি হিসেবে মনোনীত ব্যক্তি।

আটক থাকা অন্য আফগান বন্দি হলেন মুহাম্মাদ রাহিম। তার বিরুদ্ধে অভিযোগ হল তিনি আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ এক সহযোগী।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রক বুধবার জানায় যে, পেন্টাগনের হারুনকে আটক রাখার আর কোন আইনী অধিকার নেই বলে, যুক্তরাষ্ট্রের এক আদালত রায় দেওয়ার পর, হারুনকে মুক্তি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয় যে, তা ছাড়া পেশাদার সরকারি কর্মকর্তাদের এক পর্যালোচনাকারী দল গত অক্টোবরে নির্ধারণ করে যে হারুন গুয়ান্তানামো বে থেকে হস্তান্তর হওয়ার জন্য যোগ্য।

যুক্তরাষ্ট্রের সিনেটরদের একটি দল এই সপ্তাহে এক আইন প্রস্তাব উত্থাপন করেন যার মাধ্যমে গুয়ান্তানামো থেকে বন্দিদের আফগানিস্তানে হস্তান্তর রোধ করা হবে।

This item is part of
XS
SM
MD
LG