অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রিটিশ অলিম্পিক চ্যাম্পিয়ন ফারাহ বললেন, তাকে শিশু অবস্থায় যুক্তরাজ্যে পাচার করা হয়েছিল

ব্রিটিশ ট্র্যাক এথলেট মো ফারাহ লন্ডনে ব্রিটেনের রানী এলিজাবেথের প্লাটিনাম জুবিলি উদযাপনে অংশ নিচ্ছেন। ৫ জুন, ২০২২। ফাইল ছবি।
ব্রিটিশ ট্র্যাক এথলেট মো ফারাহ লন্ডনে ব্রিটেনের রানী এলিজাবেথের প্লাটিনাম জুবিলি উদযাপনে অংশ নিচ্ছেন। ৫ জুন, ২০২২। ফাইল ছবি।

সোমবার প্রকাশিত একটি নিবন্ধে অলিম্পিক চ্যাম্পিয়ন মো ফারাহ জানিয়েছেন, তাকে গৃহকর্মী হিসেবে কাজ করার জন্য অন্য একটি শিশুর নামে অবৈধভাবে ব্রিটেনে আনা হয়েছিল।

ফারাহ বিবিসিকে বলেছেন, একজন নারী তাকে মো ফারাহ নামটি দিয়েছিলেন। ওই নারী তাকে ৯ বছর বয়সে পূর্ব আফ্রিকার দেশ জিবুতি থেকে যুক্তরাজ্যে নিয়ে গিয়েছিলেন।

ফারাহ-র (৩৯) বাবা তার ৪ বছর বয়সে সোমালিয়ায় নিহত হয়েছিল। ফারাহ’র আসল নাম হুসিন আবদি কাহিন। তার দাবি, তাকে ব্রিটেনে অন্য পরিবারের সন্তানদের দেখাশোনা করতে হয়েছিল।

“আসল ঘটনা হলো আমি সোমালিয়ার উত্তরে সোমালিল্যান্ডে হুসেইন আবদি কাহিন নামে জন্মগ্রহণ করেছি। অতীতে আমি যা বলেছি তা সত্ত্বেও জানাই, আমার বাবা-মা কখনোই যুক্তরাজ্যে থাকতেন না।”

“আমার যখন ৪ বছর বয়স তখন আমার বাবা গৃহযুদ্ধে নিহত হয়, আপনি জানেন, একটি পরিবার থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম।”ত

“আমাকে আমার মায়ের কাছ থেকে আলাদা করা হয়েছিল এবং আমাকে মোহাম্মদ ফারাহ নামে অন্য একটি শিশুর নামে অবৈধভাবে যুক্তরাজ্যে আনা হয়েছিল।”

ব্রিটিশ ট্র্যাক এন্ড ফিল্ড অ্যাথলেট হয়ে প্রথম চারটি স্বর্ণপদক জেতা ফারাহ বলেছেন, তার সন্তানরা তাকে অতীত সম্পর্কে সত্যবাদী হতে অনুপ্রাণিত করেছে।

ফারাহ তার আসল নাম অনুসারে তার ছেলের নাম রেখেছেন। তিনি বলেছেন, “আমি প্রায়ই অন্য মোহাম্মদ ফারাহ সম্পর্কে ভাবি, আমি সেই প্লেনে যে ছেলেটির জায়গা নিয়েছিলাম এবং আমি সত্যিই আশা করি সে ঠিক আছে।”

This item is part of
XS
SM
MD
LG