অ্যাকসেসিবিলিটি লিংক

বালুচ বিদ্রোহীরা পাকিস্তানী সেনা কর্মকর্তাকে অপহরণ ও হত্যা করেছে

পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ
পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ

পাকিস্তানের অশান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বালুচিস্তান প্রদেশের কর্তৃপক্ষ সামরিক বাহিনীর উচ্চপদস্থ এক কর্মকর্তাকে বিদ্রোহীরা অপহরণ করার দুই দিন পর বৃহস্পতিবার তার মৃতদেহ খুঁজে পেয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, লেফটেন্যান্ট কর্নেল লায়েক বেগ মির্জা নামে নিহত ঐ কর্মকর্তাকে মঙ্গলবার অপহরণ করা হয় যখন তিনি তার পরিবারের সঙ্গে একটি গাড়িতে করে প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে জিয়ারাতের পর্যটন নিবাসে যাচ্ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সশস্ত্র আক্রমণকারীরা লায়েকের পরিবারের সদস্যদের মুক্তি দেয় এবং তাকে জোর করে তাদের একটি গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যায়।

কর্মকর্তাকে উদ্ধার করার জন্য ও অপহরণকারীদের খুঁজে বের করতে ঐ এলাকায় পাকিস্তানি সেনাবাহিনী ও হেলিকপ্টার দ্রুত পাঠানো হয়। স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, লেফটেন্যান্ট কর্নেল লাইকের লাশ ও জিনিষপত্র উদ্ধারের মধ্যদিয়ে ব্যাপক তল্লাশি অভিযান বৃহস্পতিবার সকালে শেষ হয়েছে।

নিষিদ্ধ ঘোষিত বালুচিস্তান লিবারেশন আর্মি গ্রুপ ঐ হামলার দায় স্বীকার করেছে।

পাকিস্তানের এই স্বল্প জনসংখ্যা অধ্যূষিত এবং বৃহত্তম প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ প্রদেশটিতে বালুচিস্তান লিবারেশন আর্মি, বিএলএ নিয়মিতভাবে রাস্তার পাশে বোমা হামলা এবং নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে আচমকাহামলা চালিয়ে থাকে। তবে, বেলুচিস্তানের বাসিন্দা ও কর্মকর্তারা একজন সিনিয়র সেনা কর্মকর্তাকে জিম্মি করে হত্যার ঘটনাকে নজিরবিহীন বলে মনে করেন।

প্রাদেশিক মুখ্যমন্ত্রী আব্দুল কুদ্দুস বাইজেনজো এক বিবৃতিতে সেনা সদস্যের হত্যার ঘটনাকে “সন্ত্রাসীদের কাপুরুষোচিত তৎপরতা” হিসেবে নিন্দা জানিয়ে এর জন্য দায়ীদের বিচার করার অঙ্গীকার করেছেন।

বালুচিস্তান হচ্ছে পাকিস্তানের সেই অঞ্চলগুলি মধ্যে অন্যতম যেখানে বেইজিং’এর বেল্ট এন্ড রোড ইনিশিয়াটিভের অধীনে বড় আকারে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের জন্য গত সাত বছরে চীন কোটি কোটি ডলার ব্যয় করেছে।

This item is part of
XS
SM
MD
LG