অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকায় ৫৫তম আসিয়ান দিবস উদযাপন

ঢাকায় ৫৫তম আসিয়ান দিবস উদযাপন।
ঢাকায় ৫৫তম আসিয়ান দিবস উদযাপন।

বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত ইন্দোনেশিয়া দূতাবাসে সোমবার (৮ আগস্ট) অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী উদযাপন করেছে আসিয়ান ঢাকা কমিটি (এডিসি)

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন, তার পূর্ব-রেকর্ড করা ভিডিও ভাষণের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হাজি হারিস ওসমান, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো, মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম, মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিয়াও মো, থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর, ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন, ঢাকায় সিঙ্গাপুর কনস্যুলেটের মিশন প্রধান শীলা পিল্লাই, ফিলিপাইনের চার্জ ডি অ্যাফেয়ার্স ক্রিশ্চিয়ান হোপ ভি. রেয়েস এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও আসিয়ান সদস্য দেশগুলোর কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

আসিয়ান পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে আসিয়ান ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়; যা সাংস্কৃতিক বৈচিত্র্যের ওপর ভিত্তি করে আসিয়ান ঐক্য ও সম্প্রীতিকে প্রতিফলিত করে।

এডিসি’র বর্তমান চেয়ারম্যান রাষ্ট্রদূত অং কিয়াও প্রতিষ্ঠার পর থেকে বিগত ৫৫ বছরে আসিয়ানের অর্জন এবং কার্যক্রম তুলে ধরেন। তিনি আসিয়ানের সাথে বাংলাদেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ‘আসিয়ান ঐক্য’ এর ওপর গুরুত্বারোপ করেন।

এডিসি ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। এটি ঢাকায় অবস্থিত আটটি আসিয়ান মিশন নিয়ে গঠিত।

আসিয়ান হচ্ছে একটি অর্থনৈতিক সংগঠন, যা দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। এর সদস্য দেশগুলো হলো; ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনাই, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার ও ভিয়েতনাম।

This item is part of
XS
SM
MD
LG