অ্যাকসেসিবিলিটি লিংক

চীনের জাহাজের সফরে বিলম্ব চাইছে শ্রীলংকা

হংকংয়ের কাছে ইউয়ান ওয়াং ৬ উপগ্রহ ট্র্যাকিং জাহাজকে টার্মিনালে নোঙ্গর করা অবস্থায় দেখা যাচ্ছে (২৯ এপ্রিল, ২০০৯)। বেইজিং একই ধরনের জাহাজ ইউয়ান ওয়াং ৫ শ্রীলংকায় পাঠানোর পরিকল্পনা করছে।
হংকংয়ের কাছে ইউয়ান ওয়াং ৬ উপগ্রহ ট্র্যাকিং জাহাজকে টার্মিনালে নোঙ্গর করা অবস্থায় দেখা যাচ্ছে (২৯ এপ্রিল, ২০০৯)। বেইজিং একই ধরনের জাহাজ ইউয়ান ওয়াং ৫ শ্রীলংকায় পাঠানোর পরিকল্পনা করছে।

ভারতের পক্ষ থেকে আসা নিরাপত্তা সংক্রান্ত আশংকার কারণে শ্রীলংকা কর্তৃপক্ষ দেশটিতে চীনের একটি উপগ্রহ ট্র্যাকিং জাহাজের পূর্বনির্ধারিত সফরকে বিলম্বিত করার জন্য চীনের প্রতি অনুরোধ জানিয়েছে।

নয়াদিল্লী এই জাহাজের প্রসঙ্গে জানায়, যেসব কার্যক্রম দেশটির অর্থনৈতিক ও নিরাপত্তার বিষয়গুলোকে প্রভাবিত করতে পারে, সেগুলোর ওপর তারা সতর্কতার সঙ্গে তীক্ষ্ণ নজর রাখে।

শ্রীলংকার পররাষ্ট্র মন্ত্রক সোমবার এক বিবৃতিতে জানায়, গত মাসে রসদ ও জ্বালানী পুনঃসরবরাহের জন্য চীনের ইউয়ান ওয়াং ৫ জাহাজটিকে বৃহস্পতিবার থেকে ১৭ আগস্ট পর্যন্ত হামবানটোটার বন্দরে নোঙ্গর ফেলার অনুমতি দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে তারা চীনকে এই সফর বিলম্বিত করার অনুরোধ জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, ইউয়ান ওয়াং ৫ একটি গবেষণা ও সমীক্ষা জাহাজ হলেও এতে উপগ্রহ, রকেট ও ক্ষেপণাস্ত্রের গতিবিধির ওপর নজর রাখার অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে।

শ্রীলংকায় গত ১৫ বছরে ধারাবাহিকভাবে বেইজিংয়ের প্রভাব বাড়ার বিষয়টি ভারতের জন্য অস্বস্তির কারণ। নয়া দিল্লীর আশঙ্কা, চীনের তৈরি বন্দর হামবানটোটাকে বেইজিং ভারত মহাসাগরে একটি কৌশলগত ঘাঁটি হিসেবে ব্যবহার করতে পারে।

গত ৬ মাসে শ্রীলংকা দেশটির ইতিহাসের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে গেছে। প্রায় দেউলিয়া হয়ে যাওয়া দেশটিকে ৪ বিলিয়ন ডলারের ঋণ সুবিধা দিয়েছে ভারত। বিশ্লেষকরা একে শ্রীলংকার ওপর ভারতের প্রভাব পুনঃপ্রতিষ্ঠার প্রয়াস হিসেবে দেখছে।

শ্রীলংকাকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বেলআউট নেওয়ার আলোচনার পাশাপাশি চীনের কাছে ৫ বিলিয়ন দেনার পুনঃতফসীলিকরণের বিষয়েও বেইজিংয়ের সঙ্গে ঐকমত্যে পৌঁছাতে হবে।

This item is part of
XS
SM
MD
LG