অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) প্রধান ইমরান খান পাকিস্তানের লাহোরে স্বাধীনতা দিবসের ৭৫ তম বার্ষিকী উদযাপনের একটি সমাবেশে তার সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখছেন। ১৩ আগস্ট, ২০২২। ফাইল ছবি।
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) প্রধান ইমরান খান পাকিস্তানের লাহোরে স্বাধীনতা দিবসের ৭৫ তম বার্ষিকী উদযাপনের একটি সমাবেশে তার সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখছেন। ১৩ আগস্ট, ২০২২। ফাইল ছবি।

সোমবার পাকিস্তানের একটি আদালত দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করতে কর্তৃপক্ষকে বাধা দিয়েছে। সপ্তাহান্তে এক বক্তব্যে পুলিশ ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের হুমকি দেয়ার অভিযোগে তিনি সন্ত্রাসবাদের অভিযোগের মুখোমুখি হয়েছেন।

সন্ত্রাসবাদের বিতর্কিত অভিযোগগুলো শনিবার পাকিস্তানের রাজধানীতে একটি বৃহৎ সমাবেশে ইমরান খানের বক্তৃতা থেকে উদ্ভূত হয়েছিল। সেখানে তিনি তার ঘনিষ্ঠ সহযোগী জেলবন্দি শাহবাজ গিলকে নির্যাতনের অভিযোগে ভূমিকা রাখায় জ্যেষ্ঠ পুলিশ এবং একজন নারী বিচারকের বিরুদ্ধে মামলা করার সংকল্প ব্যক্ত করেন।

অভিযোগের সমর্থনে সরকারি কর্মকর্তারা যুক্তি দিয়েছেন, “বক্তৃতার উদ্দেশ্য ছিল পুলিশ এবং বিচার বিভাগের মধ্যে সন্ত্রাস ছড়িয়ে দেয়া এবং তাদের দায়িত্ব পালনে বাধা দেয়া।”

পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আইনে দোষী সাব্যস্ত হলে ৭০ বছর বয়সী ইমরান খানের কয়েক বছরের জেল হতে পারে। তবে পিটিআই নেতা ও সমর্থকরা হুঁশিয়ারি দিয়েছেন, যদি তাদের দলের প্রধানকে গ্রেপ্তার করা হয় তাহলে তারা ইসলামাবাদে মিছিল করবে।

শনিবার ইমরান খানের বক্তৃতার কিছুক্ষণ পর পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ) টিভি চ্যানেলগুলোকে তার ভবিষ্যত বক্তৃতা সরাসরি সম্প্রচার না করার নির্দেশ দেয়। নিয়ন্ত্রক কর্তৃপক্ষ অবশ্য ইমরান খানের আগে থেকে রেকর্ড করা বক্তৃতা সম্প্রচারের অনুমতি দিয়েছিল; তবে তাদের অভিযোগ, তিনি “ভিত্তিহীন অভিযোগ এবং ঘৃণামূলক বক্তব্য ছড়াচ্ছেন।”

পাকিস্তানের ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতা দেশটির গুরুতর অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় শরীফ প্রশাসনের প্রচেষ্টাকে এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে বহুল প্রতীক্ষিত ১২০ কোটি ডলার ঋণ নেয়ার প্রচেষ্টাকে ক্ষুন্ন করে দিতে পারে। ঋণের ব্যাপারটি এই মাসের শেষের দিকে একটি বোর্ড সভায় বিবেচনা করার কথা ছিল।

This item is part of
XS
SM
MD
LG