অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের পাল্টা হামলায় “ইরান-সমর্থিত জঙ্গি” নিহত: পেন্টাগন

যুক্তরাষ্ট্রের দেওয়া ৭৭৭ হাউইটজার ব্যবহার করছে ইউক্রেনের সেন্যরা । মে ১৩, ২০২২। .
যুক্তরাষ্ট্রের দেওয়া ৭৭৭ হাউইটজার ব্যবহার করছে ইউক্রেনের সেন্যরা । মে ১৩, ২০২২। .

বৃহস্পতিবার পেন্টাগন জানিয়েছে,গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্ব সিরিয়ায় যুক্তরাষ্ট্রের একাধিক হামলায় অন্তত ৩ জন “ইরান-সংশ্লিষ্ট জঙ্গি” নিহত হয়েছে।

পেন্টাগন প্রেস সেক্রেটারি এয়ার ফোর্স জেনারেল প্যাট রাইডার সংবাদদাতাদের বলেছেন যে, যুক্তরাষ্ট্রের প্রথম হামলাটি ছিল বুধবারে যুক্তরাষ্ট্রের দুটি মিশনের সহায়তা-কেন্দ্রে রকেট হামলার প্রতিক্রিয়া হিসেবে। ঐ রকেট হামলায় যুক্তরাষ্ট্রের ৩ জন সেনা সদস্য সামান্য আহত হন। প্রাথমিক হিসেব অনুসারে, যুক্তরাষ্ট্রের হামলায় ২ থেকে ৩ জন জঙ্গি নিহত হয়েছে।

রাইডার জানান, কয়েক ঘণ্টা পর, ইরান-সমর্থিত জঙ্গিদের লক্ষ্য করে একটি “আত্মরক্ষা-মূলক” হামলা চালানো হয়। ঐ জঙ্গিরা আমেরিকার বাহিনীর ওপর রকেট নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছিল। এ হামলায় একজন জঙ্গি নিহত হয়।

রাইডার বলেন, “আমাদের সেনা সদস্যদের ওপর যেকোনো আক্রমণের জবাবে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যথাযথভাবে ও সমানুপাতে প্রতিক্রিয়া জানাবে। আর, আমাদের সেনা সদস্যদের রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।”

পেন্টাগনের মতে, যুক্তরাষ্ট্রের সেনারা ঐ অভিযানে এম ৭৭৭ আর্টিলারি ব্যবস্থা, অ্যাটাক হেলিকপ্টার এবং হেলিকপ্টার গানশিপ ব্যবহার করে। এই সময় তারা ১০টি রকেট উৎক্ষেপক ধ্বংস করে দেয়।

মঙ্গলবার যুক্তরাষ্ট্র পূর্ব-সিরিয়ায় একটি গোলাবারুদের ডিপো এবং ইরানের বিপ্লবী গার্ড কোরের সাথে যুক্ত গ্রুপগুলোর ব্যবহৃত অন্যান্য স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।

বুধবার ইরান ঐ স্থাপনাগুলোর সাথে কোন প্রকার সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছে।

সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর পর থেকেই ইরানের বাহিনী সিরিয়ায় রয়েছে এবং প্রেসিডেন্ট বাশার আল-আসাদে বাহিনীকে সমর্থন দিয়ে যাচ্ছে।

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের প্রায় ৯শ’সেনা সদস্য রয়েছে। এই সেনারা ইসলামিক স্টেট গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করতে কুর্দিদের নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের সাথে কাজ করছে।



This item is part of
XS
SM
MD
LG