অ্যাকসেসিবিলিটি লিংক

কিছু ব্যালট বাক্সের ভোট পুনঃগণনার আদেশ দিয়েছে কেনিয়ার সুপ্রিম কোর্ট

কেনিয়ার রাজধানী নাইরোবির কিলিমেরা প্রাথমিক বিদ্যালয়ের একটি ভোটকেন্দ্রে ভোট গণনা করছেন নির্বাচনী কর্মকর্তারা৷ ৯ আগস্ট, ২০২২।
কেনিয়ার রাজধানী নাইরোবির কিলিমেরা প্রাথমিক বিদ্যালয়ের একটি ভোটকেন্দ্রে ভোট গণনা করছেন নির্বাচনী কর্মকর্তারা৷ ৯ আগস্ট, ২০২২।

কেনিয়ায় গত ৯ আগস্টের প্রেসিডেন্ট নির্বাচনে ১৫টি ভোটকেন্দ্রের ব্যালট পুনঃগণনার নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার জারি করা দেশটির সর্বোচ্চ আদালতের কয়েকটি আদেশের মধ্যে এটি ছিল একটি। এর আগে, আদালত নব-নির্বাচিত প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর জয়ের চ্যালেঞ্জের বিষয়ে শুনানি শুরু করে।

রাইলা ওডিঙ্গা এবং ভাইস প্রেসিডেন্ট পদে তাঁর সহযোগী , মাথা করুয়া চারটি কাউন্টি কেরিচো, নন্দি, ন্যানদারুয়া এবং মোম্বাসার ১৫টি ভোটকেন্দ্রের ব্যালট পুনঃগণনার আদেশ দেওয়ার জন্য আদালতের কাছে অনুরোধ জানান।

প্রথম তিনটি কাউন্টিতে রুটোর পক্ষে প্রচুর ভোট পড়েছে। অন্যদিকে, মোম্বাসার বাসিন্দারা মূলত ওডিঙ্গাকেই ভোট দিয়েছেন।

বিচারকরা, ৪৮ ঘণ্টার মধ্যে ভোট পুনঃগণনা সম্পন্ন করার আদেশ দিয়েছেন।

আদালত কেনিয়ার ইন্ডিপেন্ডেন্ট ইলেক্টোরাল অ্যান্ড বাউন্ডারি কমিশন, আইইবিসি-কে অফিসিয়াল ভোটার রেজিস্ট্রি এবং তা পরীক্ষার জন্য কিছু নির্বাচন-সম্পর্কিত সরঞ্জাম সরবরাহ করতে বলেছে।

প্রধান বিচারপতি মার্থা কুমে, ওডিঙ্গা এবং তাঁর আইনজীবীদের দাখিল করা যুক্তি দেখার পর বলেছেন, বিচারকরা তাদের বেশ কয়েকটি প্রশ্নের প্রেক্ষিতে রায় দেবেন।

এছাড়া, প্রেসিডেন্ট প্রার্থী, গভর্নর এবং সিনেটরদের মতো অন্যান্য নির্বাচনী পদের জন্য প্রদত্ত মোট ভোটের মধ্যে পার্থক্য ছিল কিনা, তাও সুপ্রিম কোর্ট পরীক্ষা করবে।

সর্বোপরি, বিচারকরা পরীক্ষা করবেন যে, নির্বাচনে রুটো ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন কিনা, এবং ভোট গণনা প্রক্রিয়ায় অনিয়ম এবং বেআইনি এমন কিছু ঘটেছিল কিনা, যা নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে পারে।

ওডিঙ্গা নির্বাচনের সরকারী ফলাফলকে চ্যালেঞ্জ করছেন, ওই ফলাফলে তিনি অল্প ভোটের ব্যবধানে হেরে গেছেন। যেখানে দেখা গেছে, রুটো পেয়েছেন ৭১ লাখ ভোট, আর ওডিঙ্গা পেয়েছেন ৬৯ লাখ।

ওডিঙ্গা শিবির বিশ্বাস করে যে, নির্বাচনে রুটোর পক্ষে কারচুপি করা হয়েছে। তাঁরা অভিযোগ করেন, কিছু নির্বাচনী কর্মকর্তা এবং আইইবিসি চেয়ারপারসন ওয়াফুলা চেবুকাতি রুটোকে জিতিয়ে দিতে সহায়তা করেছেন। তবে, চেয়ারম্যান তাঁদের সেই দাবি অস্বীকার করেছেন।

ভোট গণনা শেষ হওয়ার পর, চেবুকাটি রুটোকে বিজয়ী বলে ঘোষণা করেন। কিন্তু সাতজন কমিশনারের মধ্যে চারজন ভোট গণনা প্রক্রিয়ার সমস্যা হয়েছে উল্লেখ করে, প্রকাশ্যে ওই ফলাফল প্রত্যাখ্যান করেন।

মঙ্গলবারের শুনানিতে, বিরোধী শিবিরের আইনজীবীরা আইইবিসি-তে প্রতিনিধিত্ব করার অধিকার কার আছে, তা নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন। যদিও আদালত বলেছিল, তাঁরা সব কমিশনারের যুক্তিই মেনে নেবেন।

শুক্রবার পর্যন্ত শুনানি চলবে বলে আশা করা হচ্ছে।

This item is part of
XS
SM
MD
LG