অ্যাকসেসিবিলিটি লিংক

কক্সবাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে শিশুদের মানববন্ধন

কক্সবাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়। শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২।
কক্সবাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়। শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২।

বাংলাদেশের কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও স্কুল ছাত্র স্বপ্নীলের ওপর ছিনতাইকারীর হামলার প্রতিবাদে, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিশুরা। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়।

জাতীয় শিশু কিশোর সংগঠন ঝিনুক মালা ও খেলাঘর আসর আয়োজিত এ সমাবেশে শিশুরা জানান, কক্সবাজারে চুরি, ছিনতাই, বেড়ে গেছে। বেড়ে গেছে বখাটেদের উৎপাত ও কিশোর গ্যাং এর তৎপরতা। তাই স্কুলে ও প্রাইভেট কোচিং এ যেতেও ঘর থেকে বের হতে ভয় পায় তারা।

অভিভাবকরা জানান, কক্সবাজার-এ আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। যার কারণে শিশুরা সকালে এবং বিকালে কোচিং-এ যাওয়ার সময় ছিনতাইয়ের কবলে পড়ছে।

তারা জানান, গত ১৬ সেপ্টেম্বর সকালে পুলিশ সুপার কার্যালয়ের একশ’ গজের মধ্যে ছিনতাইকারিরা স্কুলছাত্র খেলাঘর কর্মী ও শিশু সাংবাদিক স্বপ্নীল দেবদাসকে ছুরিকাঘাত করে। যা অভিভাবকদের ভাবিয়ে তুলেছে ।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা খেলাঘর আসরের ভারপ্রাপ্ত সভাপতি সুবিমল পাল পান্না, ঝিনুকমালা প্রশিক্ষণ একাডেমির পরিচালক চন্দন কান্তি দাশ।সভাপতিত্ব করেন অ্যাডভোকেট পরেশ কান্তি দে।

This item is part of
XS
SM
MD
LG