অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান ইন্টারনেট সংযোগ ব্যাহত করায় যুক্তরাষ্ট্রের নিন্দা জ্ঞাপন

তেহরানে এক ব্যক্তি একটি ইন্টারনেট ক্যাফেতে কম্পিউটার ব্যবহার করছে, ৯ মে ২০১১। গত মাসে মাহসা আমিনির মৃত্যুর প্রতিক্রিয়ায় দেশব্যাপী বিক্ষোভ চলাকালীন, ইরানের ইন্টারনেট যোগাযোগে বিধিনিষেধ আরোপের বিরুদ্ধে এক অনলাইন জোট ২০ অক্টোবর ২০২২ তারিখে নিন্দা জানিয়েছে।
তেহরানে এক ব্যক্তি একটি ইন্টারনেট ক্যাফেতে কম্পিউটার ব্যবহার করছে, ৯ মে ২০১১। গত মাসে মাহসা আমিনির মৃত্যুর প্রতিক্রিয়ায় দেশব্যাপী বিক্ষোভ চলাকালীন, ইরানের ইন্টারনেট যোগাযোগে বিধিনিষেধ আরোপের বিরুদ্ধে এক অনলাইন জোট ২০ অক্টোবর ২০২২ তারিখে নিন্দা জানিয়েছে।

একটি অনলাইন জোটের বিবৃতিতে বৃহস্পতিবার স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। বিবৃতিতে, গত মাসে ইরানে মাহসা আমিনির মৃত্যুর পর, দেশ জুড়ে বিক্ষোভের সময় দেশটিতে ইন্টারনেট যোগাযোগ ব্যাহত করার বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করা হয়।

৩৪টি দেশের সরকারের সমন্বয়ে, দ্য ফ্রিডম অনলাইন কোয়ালিশন (এফওসি) গঠন করা হয়েছে। জোটটি বিশ্বজুড়ে মুক্ত ইন্টারনেটের উন্নয়নে কাজ করার লক্ষ্যে গঠিত হয়েছে।

বিবৃতিতে এফওসি বলে, “ ইরানে দীর্ঘদিন ধরে সেন্সরশিপ আরোপ একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সেই রীতির ধারাবাহিকতায়, ইরানের সরকার আবারও তাদের দেশের ৮ কোটি ৪০ লাখ মানুষের বেশিরভাগের জন্য বহুলাংশে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। এসময় তারা জনপ্রিয় সামাজিক প্ল্যাটফর্ম, ইন্টারনেট পরিষেবা এবং ব্যবহারকারীদের এনক্রিপ্টেড ডিএনএস পরিষেবা, টেক্সট ম্যাসেজ ও সংযোগ পুরোপুরি বন্ধ করে দেয়।”

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জেক সালিভান এফওসি’র বিবৃতির প্রতি সমর্থন জানান।

ব্লিংকেন বৃহস্পতিবার টুইটারে লেখেন, “মাহসা আমিনির করুণ মৃত্যুর প্রতিক্রয়িায় শুরু হওয়া বিক্ষোভের পর, ইরানের সরকার ইন্টারনেট সংযোগ সীমাবদ্ধ করা অব্যাহত রেখেছে। @এফও_কোয়ালিশনের ঐকমত্যের বিবৃতিতে যুক্তরাষ্ট্রও যোগ দিচ্ছে; যে বিবৃতিতে ইরানের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে তারা বিধিনিষেধ তুলে নেয় এবং অনলাইনে মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন করে।”

সালিভান তার টুইটে লেখেন, “মাহসা আমিনি এর হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় বিক্ষোভের কারণে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায়, #ইরানের পদক্ষেপের প্রতি নিন্দা জানানোর জন্য @এফও_কোয়ালিশনের সাথে আজ যুক্তরাষ্ট্রও যোগ দিয়েছে।”

এফওসি’র বিবৃতিতে বলা হয়, “আমরা জোরালোভাবে ইরানের সরকারের প্রতি আহ্বান জানাই যাতে, তারা তাদের নাগরিকদের অনলাইনে যুক্ত হওয়া ও তথ্য প্রকাশ এবং নিরাপদে যোগাযোগ করা ব্যাহত করার বা বাধা দেওয়ার উদ্দেশ্যে যে বিধিনিষেধ আরোপ করেছে, তা যেন অবিলম্বে প্রত্যাহার করে নেয়।”

বিক্ষোভের প্রতি সমর্থন প্রকাশ করা দেশগুলোর বিরুদ্ধে ইরান অভিযোগ করেছে যে, ঐ দেশগুলো ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।

This item is part of
XS
SM
MD
LG