অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়া খেরসন থেকে পশ্চাদপসরণ ঘোষণা করেছে, তবে ইউক্রেন সন্দিহান

২০২২ সালের ৭ মার্চ ইউক্রেনের খেরসনের সোবোদা (স্বাধীনতা) চত্ত্বরে রাশিয়ার দখলদারিত্বের বিরুদ্ধে একটি সমাবেশের সময় রুশ সেনারা তাদের ট্রাকের পাশে দাঁড়িয়ে আছে। ফাইল ছবি।
২০২২ সালের ৭ মার্চ ইউক্রেনের খেরসনের সোবোদা (স্বাধীনতা) চত্ত্বরে রাশিয়ার দখলদারিত্বের বিরুদ্ধে একটি সমাবেশের সময় রুশ সেনারা তাদের ট্রাকের পাশে দাঁড়িয়ে আছে। ফাইল ছবি।

বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, মস্কোর সৈন্যরা বলেছে, মস্কোর সৈন্যরা দক্ষিণ ইউক্রেনের মূল শহর খেরসন থেকে পিছু হটছে। যদিও ইউক্রেনের কর্মকর্তারা সন্দিহান, গত ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণের পর থেকে দখল করা একমাত্র আঞ্চলিক রাজধানী থেকে তারা সম্পূর্ণ প্রত্যাহার করছে কি না।

যদিও এই ধরনের প্রত্যাহার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য বড় একটি ধাক্কা হতে যাচ্ছে, তবে এটি কিয়েভকে মস্কোর সাথে আলোচনার জন্য প্ররোচিত করবে কিনা সে সম্পর্কে বুধবার প্রেসিডেন্ট জো বাইডেন কিছু বলেননি।

কিন্তু ইউক্রেন প্রাথমিকভাবে রাশিয়ার পশ্চাদপসরণ নিয়ে সন্দিহান ছিল। তাদের ধারণা, এটি ইউক্রেনীয় সৈন্যদের ওপর অতর্কিত হামলা করার জন্য রাশিয়ার একটি চাল হতে পারে।

এদিকে শীত এগিয়ে আসার সাথে সাথে স্লোভাকিয়া এবং হাঙ্গেরির মতো পূর্ব ইউরোপীয় দেশগুলো আগামী মাসগুলোতে ইউক্রেনের যুদ্ধ থেকে পালিয়ে আসা শরণার্থীর সংখ্যা বৃদ্ধির জন্য প্রস্তুতি নিচ্ছে।

গত কয়েক মাসে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ এবং হিটিং স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। শীতকালে তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াস (৩২ ডিগ্রি ফারেনহাইট)- এর নিচে নেমে আসে; এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসের

নিচে থাকে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন, প্রায় ৪০ লাখ মানুষ বিদ্যুৎ পরিষেবার বাইরে রয়ে গেছে।

বুধবার বাইডেন বলেছেন, গত মাসে রিপাবলিকান হাউজ লিডার কেভিন ম্যাকার্থির সতর্কতা সত্ত্বেও ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে বলে আশা করছেন। ম্যাকার্থি সতর্ক করেছিলেন, রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউস অফ রিপ্রেজেন্টেটিভস অবরুদ্ধ জাতিটির জন্য আর “ব্ল্যাঙ্ক চেক” লিখবে না।

রাশিয়া তাদের সেনা মোতায়েন অব্যাহত রেখেছে এবং আক্রমণ অব্যাহত রাখার জন্য রিজার্ভ সৈন্যদের আহ্বান জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, ইউক্রেনের বাহিনী আক্রমণ প্রতিহত করছে এবং তারাও আক্রমণ করছে।

এ প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স থেকে নেয়া হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG