অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ব্রিটনি গ্রাইনার

আমেরিকান বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রাইনার সান আন্তোনিওতে জেবিএসএ-কেলি ফিল্ড অ্যানেক্স রানওয়েতে অবতরণ করার পরে একটি প্লেন থেকে নামলেন। ৯ ডিসেম্বর, ২০২২।
আমেরিকান বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রাইনার সান আন্তোনিওতে জেবিএসএ-কেলি ফিল্ড অ্যানেক্স রানওয়েতে অবতরণ করার পরে একটি প্লেন থেকে নামলেন। ৯ ডিসেম্বর, ২০২২।

যুক্তরাষ্ট্রের পেশাদার বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রাইনার অত্যন্ত ঝুঁকিপূর্ণ বন্দি অদলবদলের পরে যুক্তরাষ্ট্রের দক্ষিণে টেক্সাস রাজ্যে পৌঁছেছেন।তার পরিবর্তে রাশিয়ার কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী ভিক্টর বাউট মস্কোতে ফিরে এসেছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দীর্ঘদিন ধরে গ্রাইনারকে মুক্ত করার জন্য রাশিয়ার সরকারকে চাপ দিয়ে আসছিলেন। বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে গ্রাইনারের মুক্তির ঘোষণা দেন ।

তার লাগেজে গাঁজার তেলযুক্ত ভ্যাপ ক্যানিস্টার নিয়ে রাশিয়ায় পৌছেছিলেন। জাতীয় নারী বাস্কেটবল অ্যাসোসিয়েশন তারকা যুক্তরাষ্ট্রে অফ-সিজন চলাকালীন একটি রুশ দলের হয়ে খেলতে রাশিয়া গিয়েছিলেন কিন্তু এর পরিবর্তে সংক্ষিপ্ত একটি বিচারের পরে মাদকের অভিযোগে দোষী সাব্যস্ত হন।তাকে নয় বছরের কারাদণ্ড দেয়া হয় এবং সম্প্রতি তাকে রাশিয়ার বন্দিশিবিরে পাঠানো হয়েছিল।

বাউট (৫৫) একজন প্রাক্তন সোভিয়েত সামরিক অনুবাদক এবং আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী হয়ে ওঠেন। তিন মহাদেশজুড়ে চলা যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের গোপন অভিযানের অধীনে থাইল্যান্ডে ধরা পড়ার পরে এক দশকের বেশি সময় ধরে বন্দি ছিলেন।

গ্রাইনার মস্কোতে আসার পর তাকে গ্রেপ্তার করায় তিনি বিদেশের সবচেয়ে হাইপ্রোফাইল আমেরিকান বন্দিতে পরিণত হন। প্রকাশ্যে সমকামী কৃষ্ণাঙ্গ নারী

হিসেবে অবস্থান নেয়া গ্রাইনার এমন একটি দেশে বন্দি যেখানে কর্তৃপক্ষ এলজিবিটিকিউ সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ পোষণ করে; যার ফলে জাতিগত, লিঙ্গ সম্পর্কিত এবং সামাজিক সমস্যাগুলো এই মামলায় যুক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদ আউটলেটগুলো আদালতে তার উপস্থিতি নিয়মিতভাবে টিভিতে প্রচার করেছে।

৪ আগস্ট সাজা হওয়ার আগে আবেগপ্রবণ হয়ে গ্রাইনার “আমি যে ভুলটি করেছি তার জন্য” ক্ষমা চেয়েছিলেন।

তিনি বিচারককে বলেছিলেন,“আমি আশা করি আপনার রায়ে আমার জীবন শেষ হয়ে যাবে না।”

This item is part of
XS
SM
MD
LG