অ্যাকসেসিবিলিটি লিংক

ইউএস-আফ্রিকা সম্মেলন সমাপ্ত: শত শত কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি,বাইডেনের সফরের ইঙ্গিত

ওয়াশিংটনের ওয়াল্টার ই ওয়াশিংটন কনভেনশন সেন্টারে ইউএস-আফ্রিকা শীর্ষ সম্মেলন চলাকালে একটি সম্মিলিত ফটো তোলার আগে, আফ্রিকার নেতাদের সাথে কথা বলছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ১৫ ডিসেম্বর ২০২২।
ওয়াশিংটনের ওয়াল্টার ই ওয়াশিংটন কনভেনশন সেন্টারে ইউএস-আফ্রিকা শীর্ষ সম্মেলন চলাকালে একটি সম্মিলিত ফটো তোলার আগে, আফ্রিকার নেতাদের সাথে কথা বলছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ১৫ ডিসেম্বর ২০২২।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আফ্রিকার প্রতি তার প্রশাসনের দৃঢ় অঙ্গীকারের উপর গুরুত্বারোপ করেন। এর মধ্যদিয়ে তিনি আফ্রিকার ৫০ জন নেতার উপস্থিতিতে অনুষ্ঠিত শীর্ষম্মেলনের সমাপ্তি টানেন।বাইডেন মহাদেশটির জনগণের ইচ্ছাকে সম্মান দেখানোর জন্য ঐ নেতাদের প্রতি অনুরোধ জানান এবং বলেন যে তিনি হয়ত আফ্রিকা সফরে যেতে পারেন।

যুক্তরাষ্ট্র ও আফ্রিকার নেতাদের শীর্ষ সম্মেলনটি বৃহস্পতিবার সৌহার্দ্য, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৫,৫০০ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি এবং বাইডেনের এই বক্তব্যের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

তিনি বলেন, “আমি যেমনটি আপনাদের কাউকে কাউকে বলেছি – আপনারা আমাকে আপনাদের দেশে আমন্ত্রণ জানিয়েছেন। আমি বলেছি “আপনারা কি চাচ্ছেন তা নিয়ে সাবধান কারণ আমি হয়ত আসলেই চলে আসব। দরিদ্র আত্মীয়রা সবসময়ই চলে আসে। ধনীরা কখনোই আসে না। দরিদ্ররা আসে এবং তারা আপনাদের খাবার খায় এবং যতদিন থাকা উচিৎ তার থেকে বেশিদিন থেকে যায়। আমি আপনাদের অনেকের সাথেই আপনাদের নিজেদের দেশে দেখা করার জন্য অপেক্ষা করছি।”

তবে, তার সম্ভাব্য সফরের বিষয়ে বিস্তারিত কোন তথ্য তিনি দেননি।

বিশ্বের সবচেয়ে ধনী দেশের নেতার কাছ থেকে এটি একটি বিস্ময়কর কৌতুক। তিনি বুধবার বেশিরভাগ সময়ই ব্যয় করেছেন মহাদেশটিতে যুক্তরাষ্ট্রের ৫,৫০০ কোটি ডলারের সহায়তা দেওয়ার পরিকল্পনার বর্ণনা করে।আফ্রিকা মহাদেশ এখন খাদ্য সংশ্লিষ্ট নিরাপত্তাহীনতা, বৈষম্য ও উপনিবেশ আমলের বেদনাদায়ক উত্তরাধিকার মোকাবেলা করছে।

ঠাট্টা বাদ দিলেও, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ভয়েস অফ আমেরিকা-কে বলেন যে, প্রেসিডেন্টের যেকোন সফরের এক ব্যাপক প্রভাব রয়েছে।

সম্মেলনের চলার সময় এক পার্শ্ব-বৈঠকে ভিওএ’র সাথে আলাপকালে লিন্ডা টমাস-গ্রীনফিল্ড বলেন, “এটি আফ্রিকার মানুষের জন্য একটি সুযোগ হবে – সেটি যে দেশই হোক না কেন, যদি প্রেসিডেন্ট এমন সফরের সিদ্ধান্ত নেন – তাহলে তাদের প্রতি আমাদের অঙ্গীকার তারা সত্যিকার অর্থে দেখতে পারবে।”


This item is part of
XS
SM
MD
LG