ডজনকয়েক রোহিঙ্গা তাদের নৌকা থেকে সাগরে লাফ দেওয়ার পর তাদের মৃত্যুর শঙ্কার প্রতিবেদন গত সপ্তাহ ধরেই প্রকাশিত হয়ে আসার পর, এখন আপাতদৃষ্টিতে ধারণা করা হচ্ছে যে, অন্তত ৪৬ জন এই সপ্তাহে থাইল্যান্ডে পৌঁছাতে পেরেছেন।
থাই ম্যারিটাইম এনফোর্সমেন্ট কমান্ড সেন্টার তাদের ফেসবুক পেজ-এ রবিবার জানায় যে, ঐ সকালে কিছু জেলে তিনজন রোহিঙ্গা ছেলেকে সাগর থেকে উদ্ধার করেছে। ফেসবুক পোস্টটিতে বলা হয়, “প্রায় ১০০ জন রোহিঙ্গা শরণার্থী” বহনকারী একটি নৌকা থেকে “তিনজন সমুদ্রে ঝাপ দেয়” এবং ঐ মাছ ধরার নৌকাটির কাছে এসে সাহায্য চায়।
থাইল্যান্ডের একটি পর্যটক নৌকা আরেকজন রোহিঙ্গা কিশোরকে ডুবে যাওয়া থেকে উদ্ধার করে। ঐ কিশোর নৌকাটির দিকে এগিয়ে এসে সাহায্য চাইছিল বলে, ক্রিস লিওয়া ভিওএ-কে বলেন। তিনি আরাকান প্রজেক্ট নামের এক রোহিঙ্গা সহায়তা ও আন্দোলন গোষ্ঠীর পরিচালক। এ সময়ে তিনি গত কয়েক দিনে ধারণ করা একটি ভিডিও’র প্রতি নির্দেশ করেন।
তিনি বলেন, “আমাদের কাছে এমন তথ্যও রয়েছে যে প্রায় ৪২ জন রোহিঙ্গার একটি দলকে ফুকেট এ গ্রেফতারের পর এক স্থানীয় থানায় আটক রাখা হয়েছে।” এ সময়ে তিনি উল্লেখ করেন যে, ফুকেট একটি দ্বীপ, যা কিনা রোহিঙ্গাদের যারা মালয়েশিয়া পাচার করে তাদের ব্যবহার করা স্বাভাবিক স্থলপথ নয়।
তবে, বাংলাদেশ ও মালয়েশিয়ায় অবস্থানকারী বেশ কিছু রোহিঙ্গা ভিওএ-কে বলেন যে, তাদের বিশ্বাস যে, মঙ্গলবার ফুকেটে গ্রেফতার হওয়া ঐ প্রায় ৪২ জন, ৭০-৮০ জনের একটি দলের অংশ, যারা ২৩ ডিসেম্বর তাদের নৌকা থেকে সাগরে ঝাপ দিয়েছিলেন।