অ্যাকসেসিবিলিটি লিংক

সর্বসাম্প্রতিক হামলাকালে রাশিয়ার ড্রোন ভূপাতিত করা হয়েছে, বলছে ইউক্রেন

রাশিয়ার ড্রোন হামলার সময়ে রাজধানী কিয়েভের আকাশে ড্রোনের সন্ধানে সার্চলাইট ব্যবহার করছে ইউক্রেন বাহিনী, ১ জানুয়ারি ২০২৩।
রাশিয়ার ড্রোন হামলার সময়ে রাজধানী কিয়েভের আকাশে ড্রোনের সন্ধানে সার্চলাইট ব্যবহার করছে ইউক্রেন বাহিনী, ১ জানুয়ারি ২০২৩।

ইউক্রেনের কর্মকর্তাদের সোমবারের ভাষ্যমতে রাশিয়া রাতে ঝাঁকে ঝাঁকে ড্রোন ব্যবহার করে ইউক্রেনে হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রাজধানী কিয়েভও ছিল।

শহরটির নেতৃবৃন্দ বলেছেন যে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো প্রধানত কিয়েভকে রক্ষা করতে কাজ করেছে। ভূপাতিত ড্রোনগুলোর অবশিষ্টাংশের আঘাতে কিছু ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিশকো সোমবার বলেন যে, রাশিয়া কিয়েভ অঞ্চল অভিমুখে ৪০টি ড্রোন পাঠায়, যেগুলোর সবগুলোই ধ্বংস করা হয়েছে।

ইউক্রেনের শহর ও অবকাঠামো স্থাপনাগুলোতে আক্রমণ চালাতে রাশিয়া ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করেছে।

সর্বসাম্প্রতিক এই হামলাটির আগের রাতে আরও এক দফায় হামলা চালানো হয়েছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন যে, সেই দফার হামলায় ৪৫টি শাহেদ ড্রোন ব্যবহার করা হয়েছিল, যেগুলোকে তার বাহিনী ভূপাতিত করেছে।

জেলেন্সকি রবিবার তার সান্ধ্যকালীন বক্তব্যে বলেন, “রাশিয়ার সন্ত্রাসীদের অবস্থা করুণ ছিল, এবং তারা এইবছরটিও একই অবস্থায় আরম্ভ করেছে।”

This item is part of
XS
SM
MD
LG