অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারের সামরিক নেতা নির্বাচন পরিকল্পনা এবং স্বাধীনতা দিবসে কারাবন্দী মুক্তির কথা বললেন

সামরিক পরিষদের প্রধান মিয়ানমারের সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং মিয়ানমারের নেপিদো-তে স্বাধীনতা দিবসের ৭৫ তম বার্ষিকী উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে কর্মকর্তাদের পরিদর্শন করছেন। ৪ জানুয়ারি, ২০২৩।
সামরিক পরিষদের প্রধান মিয়ানমারের সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং মিয়ানমারের নেপিদো-তে স্বাধীনতা দিবসের ৭৫ তম বার্ষিকী উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে কর্মকর্তাদের পরিদর্শন করছেন। ৪ জানুয়ারি, ২০২৩।

মিয়ানময়ারের ক্ষমতাসীন সামরিক নেতা সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং এই বছরের শেষের দিকে একটি নির্বাচনের বিস্তারিত পরিকল্পনার কথা বলেছেন।

বুধবার ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে এক বক্তৃতায় তিনি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন।

মিন অং হ্লাইং ৭ হাজার ১২ জন কারাবন্দীকে ক্ষমা করার ঘোষণাও দিয়েছেন।

৭৭ বছর বয়সী সু চি সামরিক বাহিনীর দায়ের করা রাজনৈতিকভাবে প্রভাবিত বিচারের একটি সিরিজে দোষী সাব্যস্ত হওয়ার পরে ৩৩ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

সু চির সমর্থক এবং নিরপেক্ষ বিশ্লেষকরা বলছেন, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো তাকে অসম্মান করার এবং সেনাবাহিনীর ক্ষমতা দখলকে বৈধতা দেয়ার একটি প্রচেষ্টা। এটি সু চি-কে নির্বাচনে অংশ নেয়া থেকে বিরত রাখবে। সেনাবাহিনী বলেছে, এই বছরের আগস্টের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

সাধারণ নির্বাচনের পরিকল্পনাকে ব্যালট বাক্সের মাধ্যমে সামরিক ক্ষমতা দখলকে স্বাভাবিক করার একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এই নির্বাচনের ফলাফল জেনারেলদের নিয়ন্ত্রণ বজায় রাখার বিষয়টি নিশ্চিত করবে।

আনুষ্ঠানিকভাবে বেআইনি ঘোষণা না করা হলেও জনপ্রিয় প্রাক্তন ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি কার্যকরভাবে ভেঙে গেছে।

দলটির নেতা এবং অনেক সদস্য হয় জেলে নয়তো আত্মগোপনে চলে গেছে।

সু চির নেতৃত্বে এনএলডি ২০২০ সালের সাধারণ নির্বাচনে পরপর দ্বিতীয়বারের মতো বড় বিজয় লাভ করে, যার ফলে পরের বছর সামরিক বাহিনী তাদের উৎখাতের সূত্রপাত করে।

সেনাবাহিনীর ক্ষমতা দখলের ফলে দেশব্যাপী যে শান্তিপূর্ণ বিক্ষোভ সংঘটিত হয় নিরাপত্তা বাহিনী প্রাণঘাতী শক্তি প্রয়োগ করে তা দমন করে। এর ফলে সশস্ত্র প্রতিরোধের সূত্রপাত ঘটে। জাতিসংঘ বিশেষজ্ঞরা একে গৃহযুদ্ধ বলে চিহ্নিত করেন।

This item is part of
XS
SM
MD
LG