অ্যাকসেসিবিলিটি লিংক

আটক অস্কারজয়ী চলচ্চিত্র অভিনেত্রীকে মুক্তি দিয়েছে ইরান

ইরানের বিশিষ্ট অভিনেত্রী তারানেহ আলিদুস্তি, মাঝে, তেহরানের এভিন কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তার বন্ধুদের সাথে একটি ছবির জন্য পোজ দেওয়ার সময় একগুচ্ছ ফুল ধরে আছেন। (জিসু ফাঘফুরি, শারদীয়ি, এপি-র মাধ্যমে)
ইরানের বিশিষ্ট অভিনেত্রী তারানেহ আলিদুস্তি, মাঝে, তেহরানের এভিন কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তার বন্ধুদের সাথে একটি ছবির জন্য পোজ দেওয়ার সময় একগুচ্ছ ফুল ধরে আছেন। (জিসু ফাঘফুরি, শারদীয়ি, এপি-র মাধ্যমে)

স্থানীয় প্রতিবেদনে বলা হয়, সরকারবিরোধী বিক্ষোভে দমন-পীড়নের সমালোচনা করার দায়ে আটক অস্কার বিজয়ী চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেত্রীকে, কারাভোগের প্রায় তিন সপ্তাহ পর বুধবার মুক্তি দিয়েছে ইরান।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে, আসগর ফারহাদির অস্কারজয়ী ‘দ্য সেলসম্যান” ছবির ৩৮ বছর বয়সী তারকা তারানেহ আলিদুস্তি জামিনে মুক্তি পেয়েছেন। তার মা, নাদেরে হাকিমেলাহি, এর আগে ইনস্টাগ্রামে একটি পোস্টে, তাকে মুক্তি দেওয়া হবে জানিয়েছিলেন।

বুধবার তেহরানের কুখ্যাত এভিন কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আলিদুস্তি তার বন্ধুদের সাথে ফুল নিয়ে ছবি তোলেন। তার মামলা সম্পর্কে আর কোনও বিবরণ প্রকাশ করা হয়নি।

আলিদুস্তি ইরানি সেলিব্রিটিদের মধ্যে একজন, যারা দেশব্যাপী বিক্ষোভের প্রতি সমর্থন প্রকাশ এবং ভিন্নমতাবলম্বীদের উপর কর্তৃপক্ষের সহিংস দমন-পীড়নের সমালোচনা করেছিলেন। তিনি তার অ্যাকাউন্ট বিলুপ্ত হওয়ার আগে ইনস্টাগ্রামে বিক্ষোভের সমর্থনে কমপক্ষে তিনটি বার্তা পোস্ট করেছিলেন।

হেঙ্গামেহ গাজিয়ানি এবং কাতাইওন রিয়াহি নামে আরও দুই বিখ্যাত ইরানি অভিনেত্রী, নভেম্বরে সোশ্যাল মিডিয়ায় বিক্ষোভকারীদের সাথে সংহতি প্রকাশ করার অভিযোগে গ্রেপ্তার হন। ইরানি ফুটবল তারকা ভোরিয়া ঘাফুরিকেও ওই মাসে গ্রেপ্তার করা হয় জাতীয় ফুটবল দলকে অপমান এবং সরকারের বিরুদ্ধে প্রচারণার জন্য। তিনজনকেই ছেড়ে দেওয়া হয়েছে।

গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে এই বিক্ষোভ শুরু হয়।২২ বছর বয়সী মাহসা আমিনিকে ইসলামী প্রজাতন্ত্রের কঠোর পোশাকবিধি লংঘনের অভিযোগে ইরানের নৈতিকতা পুলিশ গ্রেপ্তার করে, পরে তিনি তাদের হেফাজতে মারা যান।

XS
SM
MD
LG