পোপ ফ্রান্সিস ষোড়শ বেনেডিক্টকে বিদায় জানাতে হাজার হাজার ভক্তের সাথে যোগ দিয়েছিলেন। মৃত পোপের শেষকৃত্যে জীবিত পোপের সভাপতিত্ব- যা জার্মান ধর্মতত্ত্ববিদের অবসর নেয়ার সিদ্ধান্তের ফলে ক্যাথলিক চার্চের একটি নজিরবিহীন প্রথার অবসান ঘটলো।
প্রয়াত জোসেফ রাটজিংগার ৩১ ডিসেম্বর ৯৫ বছর বয়সে মারা যান। তাঁকে ২০ শতকের অন্যতম সেরা ধর্মতাত্ত্বিক হিসেবে অভিহিত করা হয়। গির্জার মতবাদকে সমর্থন করার জন্য তিনি তাঁর জীবনকাল অতিবাহিত করেছেন। কিন্তু ইতিহাসে একটি একক, বিপ্লবী কাজের জন্য তাঁর নাম থেকে যাবে যা পোপ পদের ভবিষ্যতকে বদলে দিয়েছে- তিনি অবসর নিয়েছেন। ছয় শতাব্দীর মধ্যে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটলো।
ফ্রান্সিস পদত্যাগ করার ক্ষেত্রে বেনেডিক্টের সাহসের প্রশংসা করেছেন। তিনি বলেছেন এটি অন্য পোপদের জন্য “দরজা খুলে দিয়েছে।” কিন্তু বেনেডিক্ট নিজে এবং আরও কয়েকজনই আশা করেছিলেন যে, তাঁর ১০ বছরের অবসর জীবন তাঁর ৮ বছরের পোপত্বের চেয়ে দীর্ঘস্থায়ী হবে এবং ভ্যাটিকান গার্ডেনে দুজন পোপের দীর্ঘকালীন অবস্থান ভবিষ্যতে পদত্যাগের জন্য প্রটোকলের প্রয়োজনীয়তা তুলে ধরে।
ভ্যাটিকান জানায়, প্রায় ৫০ হাজার মানুষ বৃহস্পতিবারের গণ-অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে ৩ দিনে বেনেডিক্টের প্রতি শেষ শ্রদ্ধা জানানো ভক্তের সংখ্যা ছিল প্রায় ২ লাখ।
অনুষ্ঠান শেষ হওয়ার পরে কফিনটি ব্যাসিলিকা গ্রোটোতে আনা হয়। প্রথমে কফিনটিকে দস্তার একটি কাস্কেটে স্থাপন করা হয়,সিল করা হয়; তারপরে এটিকে ওকের একটি কফিনে স্থাপন করা হয়।
ফ্রান্সিস বলেন, “প্রভুর শেষ বাক্য এবং তাঁর সমগ্র জীবনের সাক্ষ্য ধরে রেখে আমরাও একটি ধর্মীয় সম্প্রদায় হিসেবে তাঁর পদক্ষেপ অনুসরণ করতে চাই এবং আমাদের ভ্রাতাকে পিতার হাতে তুলে দিতে চাই।”