অ্যাকসেসিবিলিটি লিংক

প্যারিসে এক হামলায় ৬ ব্যক্তি ছুরিকাহত

প্যারিসে গারে দু নর্ড স্টেশনে এক ব্যক্তি ছুরির আঘাতে কয়েকজনকে আহত করার পর ফরাসি পুলিশ ঘটনাস্থল সুরক্ষিত করে (১১ জানুয়ারি, ২০২৩)।
প্যারিসে গারে দু নর্ড স্টেশনে এক ব্যক্তি ছুরির আঘাতে কয়েকজনকে আহত করার পর ফরাসি পুলিশ ঘটনাস্থল সুরক্ষিত করে (১১ জানুয়ারি, ২০২৩)।

ফ্রান্স কর্তৃপক্ষ জানিয়েছে বুধবার সকালে প্যারিসের এক ব্যস্ত ট্রেন স্টেশনে ১ ব্যক্তি অপর ৬ ব্যক্তিকে ছুরির আঘাতে আহত করে।

স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন সংবাদদাতাদের বলেন, পুলিশ আক্রমণকারীর উদ্দেশ্যে গুলি ছোঁড়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয় এবং এ মুহূর্তে তিনি “জীবনমৃত্যুর সন্ধিক্ষণে” রয়েছেন।

ইউরোপের সবচেয়ে ব্যস্ত স্টেশনগুলোর অন্যতম, গারে দু নর্ড স্টেশনে এই হামলার ঘটনা ঘটে।

আক্রমণের উদ্দেশ্য পরিষ্কার নয়। কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এ বিষয়ে একটি ফৌজদারি তদন্ত প্রক্রিয়া শুরু করেছে।

এ প্রতিবেদনের কিছু তথ্য দ্য অ্যাসোসিয়েটেড প্রেস ও রয়টার্স থেকে নেওয়া হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG