অ্যাকসেসিবিলিটি লিংক

নৌ প্রটোকলের আওতায় আশুগঞ্জ বন্দরে ভারতের পণ্যবাহী জাহাজ

বাংলাদেশ-ভারত নৌ প্রটোকলের আওতায়, ট্রানজিট রুট ব্যবহার করে, ৯৫৮ মেট্রিক টন রড নিয়ে বাংলাদেশের আশুগঞ্জ নৌবন্দরে নোঙর করেছে ভারতের জাহাজ এমভি বালকার-১। ২১ জানুয়ারী, ২০২৩।
বাংলাদেশ-ভারত নৌ প্রটোকলের আওতায়, ট্রানজিট রুট ব্যবহার করে, ৯৫৮ মেট্রিক টন রড নিয়ে বাংলাদেশের আশুগঞ্জ নৌবন্দরে নোঙর করেছে ভারতের জাহাজ এমভি বালকার-১। ২১ জানুয়ারী, ২০২৩।

বাংলাদেশ-ভারত নৌ প্রটোকলের আওতায়, ট্রানজিট রুট ব্যবহার করে, ৯৫৮ মেট্রিক টন রড নিয়ে ভারতের একটি জাহাজ বাংলাদেশের আশুগঞ্জ নৌবন্দরে নোঙর করেছে। শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় এমভি বালকার-১ নামের জাহাজটি আশুগঞ্জ নদী-বন্দরে নোঙর করে।

বন্দর সূত্র জানায়, জাহাজে টাটা স্টিল এর রড রয়েছে। টাটা স্টিলের এই রড ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলা যাবে। ৮ জানুয়ারি ভারতের কলকাতার হলদিয়া বন্দর থেকে এমভি বালকার-১ আশুগঞ্জের উদ্দেশে রওয়ানা করে।

আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী মো. আক্তার হোসেন জানান, তার প্রতিষ্ঠান আদনান এন্টারপ্রাইজের মাধ্যমে সিএন্ডএফ প্রক্রিয়া শেষ করে রড ভারতে পাঠানো হবে। সড়ক পথে এসব পণ্য আশুগঞ্জ থেকে আখাউড়া আনা হবে।

আশুগঞ্জ নদী বন্দরের পরিচালক রেজাউল করিম সাদি জানান, “নৌ প্রটোকল চুক্তির আওতায় ৯৫৮ টন রড নিয়ে ভারতীয় জাহাজ এমভি বলকার-১ আশুগঞ্জ নদী বন্দরে আসে। দুই-একদিনের মধ্যে আনুষ্ঠানিকতা শেষে, সড়ক পথে আখাউড়া স্থল বন্দর দিয়ে আগরতলা যাবে এসব পন্য।

এই পণ্য-পরিবহন থেকে বাংলাদেশ ল্যান্ডিং চার্জ হিসেবে প্রতি মেট্রিক টন পাবে ৩৪ টাকা, প্রতি মেট্রিক টনে পর্যবেক্ষণ ফি পাবে ১০ টাকা, প্রতিদিন বার্দিং চার্জ পাবে ৩১৫ টাকা।

This item is part of
XS
SM
MD
LG