অ্যাকসেসিবিলিটি লিংক

আরও কলেরা ভ্যাকসিন চেয়েছে মালাউই

মালাউইর একটি কলেরা ওয়ার্ডের ভেতর একজন স্বাস্থ্যকর্মী কলেরা রোগীর সেবা করছেন (লামেক মাসিনা/ভয়েস অফ আমেরিকা)
মালাউইর একটি কলেরা ওয়ার্ডের ভেতর একজন স্বাস্থ্যকর্মী কলেরা রোগীর সেবা করছেন (লামেক মাসিনা/ভয়েস অফ আমেরিকা)

মালাউই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আরও ৭০ লাখের চেয়েও বেশি ডোজ কলেরার ভ্যাকসিন চেয়েছে্ন। দেশটিতে ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত এই রোগের সংক্রমণ নতুন রেকর্ড সৃষ্টি করেছে এবং প্রশাসন এর নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা নভেম্বরে মালাউইকে ৩০ লাখ ডোজ ভ্যাকসিন দান করে, কিন্তু সেগুলো খুব দ্রুত ফুরিয়ে যায়। গত বছরের মার্চ থেকে শুরু করে দেশটিতে প্রায় ৩০ হাজার মানুষ এ রোগে আক্রান্ত হয়েছেন এবং তাদের মাঝে ১ হাজার মারা গেছেন।

আরও ভ্যাকসিন দেওয়ার অনুরোধ এমন সময়ে এসেছে যখন মালাউইতে কলেরা সংক্রমণের হার অব্যাহত রয়েছে এবং দেশটির ২৯ জেলার সব কটিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র অ্যাড্রিয়ান চিকুমবে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আলোচনা চলছে।

চিকুমবে বলেন, “আমরা আশা করছি ১৭ জেলার জন্য ৭৬ লাখ ডোজের চালান আমাদের হাতে এসে পৌঁছাবে। তবে রোগের চলমান ঢেউ এ যেসব জেলা বেশি আক্রান্ত হয়েছে, সেগুলোকে আমরা আগে বিবেচনায় নেব”।

গত বছরের মার্চে কলেরা সংক্রমণের বিষয়টি সবার নজরে এলে মে মাসে প্রথমবারের মতো বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মালাউইকে সহায়তা করতে ৩৯ লাখ ডোজ সেবন উপযোগী ভ্যাকসিন পাঠায়।

নভেম্বরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের মাধ্যমে দেশটি ২৯ লাখ ভ্যাকসিন ডোজের আরেকটি চালান পায়।

কলেরা হচ্ছে মারাত্মক পর্যায়ের ডায়রিয়া, যার চিকিৎসা না হলে আক্রান্ত রোগী কয়েক ঘণ্টার মধ্যে মারা যেতে পারেন।

মালাউইতে মূলত দুর্বল পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে অসচেতনতার কারণে গত ১ দশকের মাঝে সবচেয়ে ভয়াবহ পর্যায়ের কলেরা সংক্রমণের সৃষ্টি হয়েছে।

দেশটি এখন কলেরা ভ্যাকসিনের পরবর্তী চালানের অপেক্ষায় রয়েছে। ইতোমধ্যে স্বাস্থ্য কতৃপক্ষ প্রতিরোধমূলক ব্যবস্থা, যেমন সেদ্ধ খাবার খাওয়া, খাওয়ার আগে ও শৌচাগার ব্যবহারের আগে সাবান দিয়ে হাত ধোয়ার মতো বিষয়গুলো সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য প্রচারণা চালাচ্ছে।

This item is part of
XS
SM
MD
LG