অ্যাকসেসিবিলিটি লিংক

গত সপ্তাহে কিয়েভের ওপর দিয়ে উড়ে যাওয়া বেলুন ভূপাতিত করেছে ইউক্রেন

ইউক্রেনের কুপিয়ানস্ক-এ একটি সাঁজোয়া যানের সামনে অপেক্ষমান এক সেনাসদস্য; ১৮ ফেব্রুয়ারি, ২০২৩।
ইউক্রেনের কুপিয়ানস্ক-এ একটি সাঁজোয়া যানের সামনে অপেক্ষমান এক সেনাসদস্য; ১৮ ফেব্রুয়ারি, ২০২৩।

ইউক্রেন যুদ্ধ বিষয়ক দৈনিক গোয়েন্দা হালনাগাদ প্রতিবেদনে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, বুধবার কিয়েভের ওপর দিয়ে উড়ে যাওয়া অন্তত ৬টি বেলুন ভূপাতিত করেছে ইউক্রেন। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রক এ তথ্য টুইটারে প্রকাশ করেছে।প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় ইউক্রেনের সশস্ত্র বাহিনী রাডার প্রতিফলক যন্ত্রের মাধ্যমে বেলুনগুলোকে চিহ্নিত করে।

প্রতিবেদন মতে, ১২ ফেব্রুয়ারি ইউক্রেনের বিমান বাহিনী জানায়, তারা পূর্ব নিপ্রোপেত্রোভস্কের ওপর বেলুনগুলোকে চিহ্নিত করে।

যুক্তরাজ্যের মন্ত্রক জানায়, “খুব সম্ভবত এই বেলুনগুলো রাশিয়ার”। তারা আরও জানায় এই আকাশযান রাশিয়ার নতুন তথ্য-সংগ্রহ কৌশলের অংশ “হতে পারে”। এগুলোর মাধ্যমে তারা ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে জানার চেষ্টা করছে এবং এই রুশ পদক্ষেপে “ইউক্রেন তাদের ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মূল্যবান মজুত অপচয় করতে বাধ্য হতে পারে”।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রক আরও জানায়, বেলুনের মতো দেখতে একটি বস্তুর উপস্থিতির কারণে, মলদোভার আকাশসীমা মঙ্গলবার বেশ কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়। মন্ত্রকটি জানায়, “খুব বাস্তবসম্মত সম্ভাবনা রয়েছে যে এটিও ছিলো একটি রুশ বেলুন; যা ইউক্রেনের আকাশসীমা থেকে পথভ্রষ্ট হয়ে এদিকে চলে এসেছে”।

সম্প্রতি উত্তর আমেরিকায় যেসব বেলুন চিহ্নিত ও ভূপাতিত করা হয়েছে, এই বেলুনগুলো দেখতে সেরকম কী না, সে বিষয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রক কিছু জানায়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি শনিবার তার দৈনিক ভাষণে জানান, ইউক্রেনের প্রায় পুরো অংশেই সারা দিন বিদ্যুৎ ছিলো। আর এটি হলো, “বিরূপ পরিস্থিতির বিরুদ্ধে আমাদের টিকে থাকার সক্ষমতার পরিচয়”।

This item is part of
XS
SM
MD
LG