অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় রুশ ও চীনের অঙ্গীকার নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ব্লিংকেন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তাসখন্দের হায়াত রিজেন্সিতে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন। ( ১ মার্চ, ২০২৩ )
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তাসখন্দের হায়াত রিজেন্সিতে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন। ( ১ মার্চ, ২০২৩ )

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বুধবার ইউক্রেনে শান্তি অর্জনের ব্যাপারে রাশিয়া ও চীন কতটা আন্তরিক তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি ঐ দুই দেশের এ ব্যাপারে বিবৃতির পক্ষে কোনো অর্থপূর্ণ পদক্ষেপের অভাবের কথা বলেছেন।

উজবেকিস্তান সফরকালে ব্লিংকেন সাংবাদিকদের বলেন, রাশিয়া যদি সত্যিকার অর্থে তার আগ্রাসন বন্ধে অর্থবহ কূটনীতিতে অংশ নিতে প্রস্তুত থাকে, তাহলে যুক্তরাষ্ট্র দ্রুত সেই প্রচেষ্টায় অংশ নেবে। তবে তিনি বলেন, ইউক্রেনের ভূখণ্ডের কিছু অংশের ওপর রাশিয়ার নিয়ন্ত্রণকে স্বীকৃতি দেয়ার যে দাবি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের করেছেন, তাতে প্রমাণ হয়, রাশিয়া এই পথে আগ্রহী নয়।

আসল প্রশ্ন হচ্ছে, রাশিয়া কি এমন এক পর্যায়ে পৌঁছাবে যেখানে তারা তার আগ্রাসন বন্ধ করতে এবং জাতিসংঘসনদ ও এর মূলনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উপায়ে তা করতে সত্যিকার অর্থে প্রস্তুত।

ব্লিংকেন আরও বলেন, “ইউক্রেনের জনগণের চেয়ে জরুরি ভিত্তিতে শান্তি আর কেউ চায় না। তারা প্রতিদিনই রাশিয়ার আগ্রাসনের শিকার হচ্ছে। আমরা সবাই জানি যে, প্রেসিডেন্ট পুতিন সিদ্ধান্ত নিলে যুদ্ধ আগামীকাল, এমনকি আজই শেষ হতে পারে। এটি তিনিই শুরু করেছিলেন, তিনিই এটি বন্ধ করতে পারেন।“

ব্লিংকেন বলেন, চীন যে শান্তি প্রস্তাব দিয়েছে তাতে কিছু ইতিবাচক উপাদান রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির নিজস্ব শান্তি পরিকল্পনার কিছু বিষয়ও আছে।

এপি, এএফপি এবং রয়টার্স থেকে এই প্রতিবেদনের কিছু তথ্য নেয়া হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG