অ্যাকসেসিবিলিটি লিংক

পাবনায় কুকুরের কামড়ে কয়েক ঘন্টায় আহত শতাধিক, ভ্যাকসিন সংকট

পাবনায় কুকুরের কামড়ে কয়েক ঘন্টায় আহত শতাধিক, ভ্যাকসিন সংকট। (প্রতীকী ছবি)
পাবনায় কুকুরের কামড়ে কয়েক ঘন্টায় আহত শতাধিক, ভ্যাকসিন সংকট। (প্রতীকী ছবি)

বাংলাদেশের পাবনা জেলার সাঁথিয়ায় পাগলা (ক্ষ্যাপা) কুকুরের কামড়ে শতাধিক মানুষ আহত হয়েছেন। শনিবার (২৫মার্চ) সকাল ৮টা থেকে শুরু করে দুপুর পর্যন্ত সাঁথিয়া পৌরসভা এলাকার পিপুলিয়া, নওয়ানী, ফকিরপাড়া, কালাইচাড়া ও পূর্বভাবানীপুরসহ কয়েকটি গ্রামে এ ঘটনা ঘটে। হঠাৎ এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় উপজেলায় ভ্যাকসিন সংকট দেখা দেয়।

স্থানীয় জনগন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে একটি কুকুর মানুষ এবং গরু-ছাগল; যাকে সামনে পেয়েছে তাকেই কামড় দিয়েছে। কুকুরের কামড়ে কয়েকটি গ্রামের শতাধিক মানুষ ও বেশকিছু গরুছাগল আহত হয়। এলাকাবাসী শেষ পর্যন্ত কুকুরটিকে মেরে ফেলতে সক্ষম হয়েছে।

আহতদের উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের দপ্তরে কুকুর কামড়েরর কোনো ভ্যাকসিন নেই। তবে হাসপাতাল থেকে আহতদের একটি করে আইজি ভ্যাকসিন দেয়া হয়েছে। র‍্যাবিস ভ্যাকসিন বাজার থেকে কিনতে হচ্ছে। হঠাৎ করে কুকুড়ের কামড়ে অনেক লোক আহত হওয়ায় ভ্যাকসিন ঘাটতি দেখা দিয়েছে উপজেলায়।পাবনা জেলা সদর থেকে ভ্যাকসিন নিয়ে আসার চেষ্টা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

সাঁথিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, “এ রকম ঘটনা সচারাচর হয় না। হঠাৎ করে এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় আমাদের একটু বেগ পেতে হয়েছে। উপজেলা পরিষদের অনুদানের টাকা দিয়ে ভ্যাকসিন কিনে আমরা সবাইকে চিকিৎসা দিয়েছি। শুধু একজন রোগীকে ভর্তি করেছি। বাকিদেরকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।”

সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন জানান, “ভ্যাকসিন কেনার জন্য উপজেলা পরিষদের রোগীকল্যাণ তহবিল থেকে অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়েছে, ভ্যাকসিন সংগ্রহ করে সেবা দিতে। কেউ যেন সেবা থেকে বঞ্চিত না হয়, সেদিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে সংশ্লিষ্ট সকলকে।”

This item is part of
XS
SM
MD
LG