অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রাহ্মণবাড়িয়ায় অত্যাধিক গরমে লাইন বেঁকে ট্রেন চলাচল ব্যাহত

ব্রাহ্মণবাড়িয়ায়, অত্যধিক গরমে রেললাইন বেঁকে যাওয়ায়, লাইনের উপর ঠাণ্ডা পানি ঢালছেন রেলওয়ে কর্মীরা। ২৯ এপ্রিল, ২০২৩।
ব্রাহ্মণবাড়িয়ায়, অত্যধিক গরমে রেললাইন বেঁকে যাওয়ায়, লাইনের উপর ঠাণ্ডা পানি ঢালছেন রেলওয়ে কর্মীরা। ২৯ এপ্রিল, ২০২৩।

বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায়, অত্যধিক গরমে রেললাইন বেঁকে যাওয়ায়, চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ব্যাহত হয় ট্রেন চলাচল। শনিবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ১০টায় উপকূল এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়ার শহরতলীর দাড়িয়াপুর অতিক্রম করে। এর কিছুক্ষণ পর বেলা ১১টার দিকে লাইনটি বেঁকে যায়। ১৬ ঘন্টা আগে একই স্থানে অত্যধিক গরমে লাইন বেঁকে গিয়েছিলো।

আবার লাইন বেঁকে গেলে, চট্টগ্রাম-সিলেটের সঙ্গে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে, ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, “অত্যাধিক গরমের কারণে মেরামত করা রেল লাইনটি সকালে আবার বেঁকে গেছে। এর ফলে ঢাকামুখী আপলাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে, ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।”

তিনি বলেন, “ডাউন লাইনের অবস্থাও ভালো নয়। গরম বাড়লে, ডাউন লাইনও বেঁকে যাওয়ার আশঙ্কা আছে। আমরা ঊর্ধ্বতন মহলের নির্দেশে ৩০ কিলোমিটার গতিসীমায় ট্রেন চলাচল স্বাভাবিক রেখেছি।” তিনি আরো বলেন, “রেল লাইন ঠাণ্ডা না হওয়া পর্যন্ত মেরামত কাজ করা যাবে না।”

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর দেড়টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। তখন রেলওয়ে বিভাগ জানিয়েছিলো যে গরমে লাইন বেঁকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। এরপর রেল-কর্মীরা ৩০ ঘণ্টা কাজ করে শুক্রবার রাতে ঢাকামুখী আপলাইন ট্রেন চলাচলের উপযোগী করে। শনিবার সকালে আবার তা বন্ধ হয়ে যায়।

This item is part of
XS
SM
MD
LG