অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়া-ইরান সামরিক সহযোগিতা নিয়ে ‘গভীরভাবে উদ্বিগ্ন’ জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

ফাইল চিত্র—জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টমাস-গ্রিনফিল্ড জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বক্তব্য রাখছেন। ২৪ এপ্রিল, ২০২৩। জাতিসংঘের হেড-কোয়ার্টারে।
ফাইল চিত্র—জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টমাস-গ্রিনফিল্ড জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বক্তব্য রাখছেন। ২৪ এপ্রিল, ২০২৩। জাতিসংঘের হেড-কোয়ার্টারে।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড শুক্রবার বলেছেন, রাশিয়া ও ইরানের মধ্যে “ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন” তিনি। এর কারণ,”ইউক্রেনের বিরুদ্ধে নৃশংস যুদ্ধ চালাতে রাশিয়াকে” এটি সক্ষম করবে।

এক বিবৃতিতে টমাস -গ্রিনফিল্ড এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্রের নথি দফতর সম্প্রতি তথ্য দিয়ে জানিয়েছে ইরান কীভাবে রাশিয়াকে শত শত একমুখী, মানবশূন্য বায়ুযান ও ইউএভি উৎপাদনকারী সরঞ্জাম দিয়েছে এবং “সাম্প্রতিক কয়েক সপ্তাহে কিভে হামলা করতে, ইউক্রেনীয় পরিকাঠামো ধ্বংস করতে ও ইউক্রেনীয়দের হত্যা ও সন্ত্রস্ত করতে” রাশিয়াকে সক্ষম করেছে সে বিষয়টি তুলে ধরে যুক্তরাষ্ট্র সম্প্রতি তথ্য প্রকাশ করেছে।

তিনি বলেন, রাশিয়া ও ইউক্রেনের ক্রিয়াকলাপ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২২৩১-নম্বর প্রস্তাব লঙ্ঘন করছে। এই প্রস্তাবে “জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসহ সমস্ত দেশকে ইরান থেকে এই ধরনের অস্ত্র আনার বিষয়ে নিষেধ করা হয়েছে।”

টমাস-গ্রিনফিল্ড জানান, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রসহ বহু দেশ এই লঙ্ঘনের বিষয়ে নিরাপত্তা পরিষদকে জানিয়েছে। প্রয়োজনীয় তথ্য ও বিশ্লেষণও দিয়েছে তারা।

তিনি বলেন,”এই লঙ্ঘনের বিষয়ে তদন্ত করতে আন্তর্জাতিক গোষ্ঠীর আহ্বানে আশু সাড়া দেওয়া জরুরি মহাসচিবের ।এতে অনেকের জীবন রক্ষা পেতে পারে।”

This item is part of
XS
SM
MD
LG