অ্যাকসেসিবিলিটি লিংক

বান্দরবানে আইইডি বিস্ফোরণে সেনাসদস্য নিহত, আহত ১ জন

বান্দরবানে আইইডি বিস্ফোরণে সেনাসদস্য নিহত, আহত ১ জন। (ফাইল ছবি)
বান্দরবানে আইইডি বিস্ফোরণে সেনাসদস্য নিহত, আহত ১ জন। (ফাইল ছবি)

বাংলাদেশের বান্দরবান জেলার রুমায়, পুঁতে রাখা ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরো এক সেনাসদস্য আহত হয়েছেন। শুক্রবার (১৬ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার ছিলোপি পাড়ায় এ ঘটনা ঘটে। আইএসপিআর জানিয়েছে, “কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর সন্ত্রাসীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণের শিকার হন” এই সেনা সদস্যরা।

বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করতে গিয়ে তিনি এই বিস্ফোরণের শিকার হন। নিহত মোন্নাফ হোসেন রাজু (২১) সেনাবাহিনীর একজন সৈনিক। আহত সৈনিকের নাম মো. রেজাউল।

আইএসপিআর জানায়, “সেনাবাহিনীর টহল দল ছিলোপি পাড়া অস্থায়ী ক্যাম্প থেকে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণের জন্য পাইনুম পাড়া এলাকায় যাচ্ছিলো। এসময়, ক্যাম্প থেকে আনুমানিক ৪০০ মিটার দূরে কেএনএফ সন্ত্রাসীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণের শিকার হন রাজু ও রেজাউল। বিস্ফোরণে তাদের শরীরের বিভিন্ন অংশে স্প্লিন্টারের আঘাত লাগে, গুরুতর আহত হন তারা।”

পরে, তাদের জরুরিভিত্তিতে বিমান বাহিনীর হেলিকপ্টারের করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাজু মারা যান। নিহত সেনাসদস্যের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

This item is part of
XS
SM
MD
LG