অ্যাকসেসিবিলিটি লিংক

কম্বোডিয়ায় নির্বাচনের আগে বহু বিরোধী দলীয় সদস্যের ক্ষমতাসীন দলে যোগদান

ফাইল ছবি—ক্যান্ডেললাইট দলের কর্মী ও সমর্থকরা সিয়েম রিপ প্রদেশে দলটির সভায় অংশগ্রহণ করছেন (১১ ফেব্রুয়ারি, ২০২৩)
ফাইল ছবি—ক্যান্ডেললাইট দলের কর্মী ও সমর্থকরা সিয়েম রিপ প্রদেশে দলটির সভায় অংশগ্রহণ করছেন (১১ ফেব্রুয়ারি, ২০২৩)

কম্বোডিয়ায় আগামী ২৩ জুলাই-র নির্বাচনের আগে বিরোধী দলের বহু সাবেক রাজনীতিবিদ ও কর্মীরা পক্ষত্যাগ করে ক্ষমতাসীন কম্বোডিয়ান পিপলস পার্টিতে যোগ দিয়েছেন। সরকারের কথিত হুমকি, কম্বোডিয়ার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশা অবশিষ্ট বিরোধী নেতাদের ওপর চাপ তৈরি করেছে।

মে মাসে সরকার প্রধান বিরোধী দল ক্যান্ডেললাইট পার্টিকে নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য হিসেবে ঘোষণা দেয়। যার ফলে দলটির সদস্যদের পক্ষত্যাগের প্রবণতা বেড়ে যায়। এমন কী, এর আগেও প্রধানমন্ত্রী হুন সেন ভিন্নমত পোষণকারীদের বিরুদ্ধে মামলা দায়ের, গ্রেপ্তার ও কথিত মারধর করার মাধ্যমে দমন-পীড়ন চালান। এসব উদ্যোগের কারণেও দল ত্যাগ বৃদ্ধি পায়।

ক্যান্ডেললাইটের মুখপাত্র কিমসাওয়ার ফিরিথ জানান, ঝামেলার মধ্যে থাকা দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের ১০ থেকে ১৫ শতাংশ ইতোমধ্যে পক্ষত্যাগ করেছেন। কম্বোডিয়ার পিপলস পার্টির মুখপাত্র সক এইসান দাবি করেন, বিরোধী দলের “শত শত, হাজার হাজার” সমর্থক ও কর্মকর্তা গত এক বছরে তাদের দলে যোগ দিয়েছেন তবে তিনি এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি।

ফিরিথ ভয়েস অফ আমেরিকাকে বলেন, “এটা আমাদের দলকে দুর্বল করে তোলার জন্য প্রতিপক্ষ দলের কৌশল—তারা এটাই দেখাতে চায় যে আমরা ভেঙে পড়ছি।”

যারা এখনো বিরোধী দলে আছেন, তারা বলছেন, নির্বাচনী মৌসুমে ক্ষমতাসীন দলের জোর-জবরদস্তি আগের সব নজির ছাড়িয়ে গেছে।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানুয়ারি থেকে শুরু করে বিরোধী দলের সদস্যদের বিরুদ্ধে অন্তত ৭টি হামলা নথিবদ্ধ করেছে, যার মধ্যে আছে লোহার রড দিয়ে মারধর করার ৩টি ঘটনা।

অউচ সনি এই প্রতিবেদনে ভূমিকা রেখেছেন।

This item is part of
XS
SM
MD
LG