অ্যাকসেসিবিলিটি লিংক

শরতে বর্ষার আবহ, আরো বৃষ্টির আভাস বাংলাদেশে

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রবিবার (২৭ জুলাই) জানিয়েছে, ঢাকাসহ ৮ বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রবিবার (২৭ জুলাই) জানিয়েছে, ঢাকাসহ ৮ বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বাংলাদেশর চট্টগ্রাম নগরীতে পাহাড় ধসে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ২ জন।রবিবার (২৭ আগস্ট) সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে পাচঁলাইশ থানার ষোলশহর এলাকার আই ডব্লিউ কলোনিতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন; কলোনির বাসিন্দা কালা মিয়ার ছেলে মো. সোহেল (৩৫) ও তার মেয়েশিশু বিবি জান্নাত (৭)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরে আলম আশিক জানান, সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে পাহাড় ধসে আহত ২ জনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এর পর, চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস কন্ট্রোলরুম জানিয়েছে, সকালে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় একটি কলোনিতে পাহাড় ধসের ঘটনার খবর পায় তারা। পরে ফায়ার সার্ভিসের উদ্ধার টিম ঘটনাস্থলে যায়। একটি বসত ঘরে ঘুমন্ত বাসিন্দাদের ওপর পাহাড় ধসে পড়ে। এতে আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

মহালছড়ি-গুইমারা সড়কে ভূমিধস

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রবিবার (২৭ জুলাই) জানিয়েছে, ঢাকাসহ ৮ বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এতে আরো বলা হয়েছে, বাংলাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রবিবার (২৭ আগস্ট) সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টেকনাফে,১৬৩ মিলিলিটার ।

আবহাওয়া অধিদপ্তর আরো বলেছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

This item is part of
XS
SM
MD
LG