অ্যাকসেসিবিলিটি লিংক

ডেঙ্গুর টিকা আপাতত কোনো কাজে আসছে না: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বাংলাদেশের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী
বাংলাদেশের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী

ডেঙ্গুর টিকা আপাতত কোনো আসছে না বলে জানিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের নিজ বাড়িতে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

জাহিদ মালেক বলেন, “চার ধরণের ডেঙ্গু আছে; চার ধরণের ভাইরাস আছে। টিকায় কিছু ভাইরাস দমন করা যায়। তবে, যারা অন্য ধরণের ভাইরাসে আক্রান্ত হয়েছে, তাদের অবস্থা বেশি খারাপ হয়ে যায়। কাজেই টিকা আপাতত কাজে আসছে না।”

বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী বলেন, “টিকা নিয়ে বিশ্বজুড়ে গবেষণা চলছে। বিশ্বে দুই ধরনের টিকা আবিষ্কার হয়েছে। সেসব টিকার তেমন ব্যবহার নেই। বাংলাদেশে আইসিডিডিআরবি পরীক্ষামূলকভাবে একটি টিকার গবেষণা করেছে। তারা বলেছে সেটি বেশ কার্যকর। তবে সেটির আরো পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।”

জাহিদ মালেক বলেন, “এ বিষয়ে ডব্লিওএইচও’র অনুমোদন লাগবে। অনুমোদন পেলে আমরা এটা ব্যবহার করতে পারবো। তবে, এখনো পৃথিবীর কোথাও কোনো কার্যকরী টিকা ব্যবহার হচ্ছে না।”

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরো জানান, “ঢাকায় ডেঙ্গু কমছে। তবে, কয়েকটি জেলায় বাড়ছে; আশা করছি ধীরে ধীরে সেখানেও কমে আসবে। সবাই মিলে সচেতন হলে মৃত্যু ও সংক্রমণে হার কমবে।এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”

This item is part of
XS
SM
MD
LG