অ্যাকসেসিবিলিটি লিংক

গাজায় ইসরাইল-হামাস যুদ্ধ সম্পর্কে তালিবান নেতারা স্পষ্টতই নীরব

তালিবানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি কাবুলের পুলিশ অ্যাকাডেমি পরিদর্শন করছেন। ৫ মার্চ ২০২২।
তালিবানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি কাবুলের পুলিশ অ্যাকাডেমি পরিদর্শন করছেন। ৫ মার্চ ২০২২।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের দৈনিক উগ্র ইসরাইল-বিরোধী মন্তব্যের একেবারে বিপরীতে তালিবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা, গাজায় ইসরাইল এবং হামাসের মধ্যকার যুদ্ধের বিষয়ে বিস্ময়কর রকমের নীরব রয়েছেন।

যদিও আখুন্দজাদার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই, তবে তার নির্দেশাবলী এবং বিবৃতি প্রায়শই তালিবানের অনলাইন প্ল্যাটফর্ম জুড়ে অন্যান্য চ্যানেলের মাধ্যমে প্রতিধ্বনিত হয়।

গত সপ্তাহে তালিবানের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ ইসরাইলের গাজা অবরোধের নিন্দা জানিয়ে একটি বিবৃতি জাতি করেছেন। তিনি সংকট মোকাবিলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রাক্তন আফগান রাষ্ট্রদূত এবং আটলান্টিক কাউন্সিলের একজন সহকর্মী জাভিদ আহমেদের মতে, স্বল্প হলেও তালিবানের প্রকাশিত মন্তব্যে শুধুমাত্র ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেখানো হয়। এই গোষ্ঠীর হামাসের সাথে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই।

একটি পরাশক্তি এবং তার নেটো মিত্রদের পরাজিত করার জন্য ঐশ্বরিক সমর্থন থাকার গর্ব করে এমন একটি শাসকের এহেন সংযম কারো কারো জন্য বিস্ময়কর হতে পারে।

হামাস ইসরাইলে হামলা করার একদিন পর যুক্তরাষ্ট্রের হাউস ফরেইন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাককল বলেন, তিনি "ইঙ্গিত দেখেছেন যে, তালিবান "জেরুজালেমকে মুক্ত করতে" আসতে চায়- তাদের ভাষায় তারা "জায়নিস্টদের বিরুদ্ধে লড়াই করতে" চায়।

তালিবান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

কিছু আফগান তালিবানের নীরবতার সমালোচনা করেছে। প্রাক্তন আফগান গভর্নর এবং তালিবান-বিরোধী মিলিশিয়া নেতা আতা মোহাম্মদ নূর এক্স-এ একটি অডিও ফাইল পোস্ট করেছেন। সেটিতে তিনি গাজার পক্ষে কথা বলার জন্য তালিবানকে আহ্বান জানিয়েছেন।

This item is part of
XS
SM
MD
LG