অ্যাকসেসিবিলিটি লিংক

ফিলিস্তিনের রাষ্ট্রদূতের কাছে মানবিক সহায়তা হস্তান্তর করেছে বাংলাদেশ

ফিলিস্তিনের রাষ্ট্রদূতের কাছে মানবিক সহায়তা হস্তান্তর করেছে বাংলাদেশ।
ফিলিস্তিনের রাষ্ট্রদূতের কাছে মানবিক সহায়তা হস্তান্তর করেছে বাংলাদেশ।

ফিলিস্তিনের কাছে মানবিক সহায়তা হস্তান্তর করেছে বাংলাদেশ। সোমবার (২৩ অক্টোবর) বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি-তে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রমাদান এই প্রতীকী মানবিক সহায়তা গ্রহণ করেন।

এসময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন। চলমান সংঘাত-কে “শিশুদের ওপর বিশ্বের সবচেয়ে জঘন্য গণহত্যা” বলে উল্লেখ করেন আব্দুল মোমেন। সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, “এটা শুরু। আরো অনেক কিছু দেয়া হবে।”

ফিলিস্তিন রাষ্ট্রদূত, প্রথম থেকেই বাংলাদেশ যে ভালোবাসা ও সম্মান দেখিয়ে আসছে, তার জন্য বাংলাদেশের সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।

এই হত্যাকাণ্ডের নিন্দা করার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বলেছে, “যুদ্ধের শিকার হিসেবে আরো নিরীহ বেসামরিক নাগরিকদের মৃত্যু ও দুর্ভোগ রোধ করতে, এই বর্বর যুদ্ধ বন্ধ করতে হবে।”

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, “বাংলাদেশ বিশ্বাস করে যে ইসরাইল বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গাজায় বর্তমানে যে যুদ্ধ চালাচ্ছে; তা শুধু অসঙ্গতি ও অসামঞ্জস্যপূর্ণই নয়; এটি গাজার ফিলিস্তিনি জনগণকে সম্মিলিতভাবে শাস্তি দেয়ার সমতুল্য এবং মানবাধিকারের সব মৌলিক নীতি এবং আন্তর্জাতিক নাগরিক চুক্তি ও কনভেনশনের পরিপন্থী।”

ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করার জন্য, সংশ্লিষ্ট সকল পক্ষকে আলোচনার টেবিলে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

This item is part of
XS
SM
MD
LG