অ্যাকসেসিবিলিটি লিংক

গাজায় নৃশংসতা বন্ধে বাইডেনের প্রতি আহ্বান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট উইদোদোর

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠক করছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ( ১৩ নভেম্বর, ২০২৩)
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠক করছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ( ১৩ নভেম্বর, ২০২৩)

বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠতম রাষ্ট্র ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো সোমবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক করেন। সেখানে তিনি গাজায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর নৃশংসতা বন্ধে আরও পদক্ষেপ নিতে তার প্রতি আহ্বান জানিয়েছেন। উইদোদো ওয়াশিংটনে তাদের কূটনৈতিক সম্পর্ককে "বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বে" উন্নীত করতে এসেছেন। যা দেশটির কূটনৈতিক মানদণ্ডের হিসেবে সর্বোচ্চ।

ওভাল অফিসে বাইডেনের সঙ্গে বৈঠকের আগে উইদোদো বলেন, ইন্দোনেশিয়া চায় এই অংশীদারিত্ব আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধিতে অবদান রাখবে। তিনি বলেন, “তাই ইন্দোনেশিয়া গাজায় নৃশংসতা বন্ধে যুক্তরাষ্ট্রকে আরও বেশি কিছু করার আহ্বান জানিয়েছে।মানবতার স্বার্থে যুদ্ধবিরতি আবশ্যক”।

রবিবার সন্ধ্যায় ওয়াশিংটন থেকে ভার্চুয়ালি সংবাদমাধ্যমে উইদোদো যে বিবৃতি দিয়েছিলেন, তার তুলনায় এখন আরো নরম সুরে কথা বলছেন। এর আগে বিবৃতিতে তিনি ঘোষণা করেছিলেন, "ইসরাইল যে নৃশংসতা করেছে তার দায় তাকে অবশ্যই নিতে হবে।”

বাইডেন সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা, স্থিতিশীল সরবরাহ শৃঙ্খল গড়ে তোলা এবং জলবায়ু সংকট মোকাবেলায় পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তরসহ অভিন্ন স্বার্থের একটি তালিকা তৈরি করেছেন। এখানে তিনি গাজার যুদ্ধের কথা উল্লেখ করেননি।

গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে উভয় পক্ষের যুদ্ধাপরাধের প্রমাণ সংগ্রহ করছে জাতিসংঘের কমিশন।

দুই নেতা এই সংঘাতের বিষয়ে পৃথক মনোভাব পোষণ করেন। একদিকে বাইডেন ইসরাইলের প্রতি অবিচল সমর্থন জানাচ্ছেন অন্যদিকে উইদোদো গাজায় অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান জানাচ্ছেন। জাতিসংঘের যে কমিশন ৭ অক্টোবরের পর থেকে উভয় পক্ষের যুদ্ধাপরাধ সম্পর্কিত যে প্রমাণ সংগ্রহ করছে তাকে উইদোদো সমর্থ জানাচ্ছেন ।

এই সপ্তাহান্তে সৌদি আরবের রিয়াদে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি)জরুরি বৈঠকের পর বাইডেনের সঙ্গে পৃথক বৈঠক করেন উইদোদো।

সম্মেলনে আরব লীগসহ প্রধানত ৫৭টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র একত্রিত হয়। বিবৃতিতে গাজায় ইসরাইলের কর্মকাণ্ডকে আত্মরক্ষামূলক বলে গণ্য করার বিষয়টি প্রত্যাখ্যান করা হয় এবং অবিলম্বে যুদ্ধের অবসানের দাবি জানানো হয়। এতে ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ এবং গাজায় মানবিক সহায়তা রফতানি বাড়ানোর আহ্বান জানানো হয়।

সোমবার হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান ভয়েস অফ আমেরিকাকে বলেন, “দুই নেতা এই ইস্যুতে সম্মানের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন”। তিনি বলেন, এই মতপার্থক্যগুলি দ্বিপাক্ষিক সম্পর্কের “পূর্ণতা” ও “দৃঢ়তা” কে প্রভাবিত করবে না।

অনেক মুসলিম দেশের মতো ইন্দোনেশিয়াও দীর্ঘদিন ধরে গাজার উত্তরাঞ্চলে একটি হাসপাতালসহ ফিলিস্তিনিদের সহায়তা দিয়ে আসছে। হাসপাতালের প্রশাসকরা ভয়েস অফ আমেরিকাকে বলেন যে হাসপাতালের চারিদিকে ইসরাইলি বিমান আক্রমণের শিকার হয়েছে এবং সরবরাহ ও জ্বালানির অভাবে তার কার্যকারিতা ব্যাহত হচ্ছে ।

ইন্দোনেশিয়া ২০২২ সালের যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি হ্রাস আইনের (আইআরএ) অধীনে তার নিকেল রফতানি অন্তর্ভুক্ত করার জন্য, জাপানের মতো যুক্তরাষ্ট্রের সাথে একটি সীমিত মুক্ত বাণিজ্য চুক্তি চায়।

ইভা মাজরিভা, নারাস প্রমেশ্বরী এবং রিও তুয়াসিকাল এই প্রতিবেদনে অবদান রেখেছেন।

This item is part of
XS
SM
MD
LG