অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের পার্বত্য শান্তি চুক্তির ২৬ তম বার্ষিকী শনিবার

বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম
বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম

বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৬তম বার্ষিকী শনিবার (২ ডিসেম্বর)। শান্তিচুক্তির বর্ষপূর্তি উপলক্ষে ৩ পার্বত্য জেলায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শান্তি চুক্তির ২৬ বছর পূর্তি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের সকল জেলার জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, পার্বত্য চট্টগ্রাম প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এবং সম্ভাবনাময় স্থান। তিনি আশা প্রকাশ করেন, শান্তি চুক্তি পার্বত্য চট্টগ্রামের আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে শান্তি বজায় রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ।”

শেখ হাসিনা আরো বলেন, “আমি আশা করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় পার্বত্য চট্টগ্রামবাসীর আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে আমরা শান্তিপূর্ণ, সুখী সোনার বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবো।” পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) ও বাংলাদেশ সরকারের মধ্যে শান্তি চুক্তি সম্পাদন করা হয়। সরকারের পক্ষে, জাতীয় সংসদের তৎকালীন চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ এবং জনসংহতি সমিতির পক্ষে, জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) চুক্তিতে সই করেন।

This item is part of
XS
SM
MD
LG