অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ নির্বাচন: দুই জেলা প্রশাসককে বদলানোর নির্দেশ দিয়েছে ইসি

নির্বাচন কমিশন ভবন
নির্বাচন কমিশন ভবন

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, দুই জেলা প্রশাসককে (ডিসি) বদলানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ময়মনসিংহের ডিসিকে প্রত্যাহার এবং সুনামগঞ্জের ডিসিকে বদলি করতে শনিবার (২ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়কে এ নির্দেশ দেয়া হয়।

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বদলির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়ার একদিন পর এ সিদ্ধান্ত নেয় ইসি।অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, “কমিশনের ইচ্ছার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে, এখন আমরা না চাইলে কোনো বদলি হবে না।” তিনি আরো বলেন, “নির্বাচন কমিশন, ময়মনসিংহের ডিসিকে প্রত্যাহার ও সুনামগঞ্জের ডিসির বদলি চান।”

পরে, ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমানকে স্বাস্থ্য সেবা বিভাগে এবং সুনামগঞ্জের ডিসি দিদার-ই-আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে, ময়মনসিংহ বদলি করা হয়। আর, জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব মোহাম্মদ ইকবাল চৌধুরীকে, সুনামগঞ্জের নতুন ডিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG