রাত ৯ টার সংবাদ


রাত ৯ টার সংবাদ

No media source currently available

সংসদ নির্বাচন ২০২৪: সর্বশেষ খবর

নির্বাচনের ভোট গ্রহন শেষে সন্ধ্যা ছয়টায় আওয়ামী লীগের পক্ষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণ তাদের পছন্দমত প্রার্থীদেরকে ভোট দিয়েছে।

একতরফা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনে বিএনপির আহ্বানে সাড়া দিয়ে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য ভোটারদের অভিনন্দন জানিয়েছে বিএনপি। দলটির জ্যেষ্ঠ নেতা ড. আবদুল মঈন খান দাবি করেছেন নির্বাচন বর্জনে তাদের আহ্বান সফল হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা ও অনিয়মের কারণে ৬ জেলার ৯ টি আসনের ২১ কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবং সাতটি কেন্দ্রে ভোট বাতিল হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) সন্ধায় ইসির নির্বাচনী মনিটরিং সেল থেকে এই তথ্য জানা যায়।

এই ছিল এখনকার মতো সংবাদ, আমাদের পরবর্তী বুলেটিন শুনতে পাবেন রাত ১২টায়।

XS
SM
MD
LG