অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইল-গাজা সংঘাত: জিম্মি থাকা দুই ইসরাইলি মুক্ত হওয়ার পর পরিবারের সঙ্গে মিলিত হলো


ইসরাইল-গাজা সংঘাত: জিম্মি থাকা দুই ইসরাইলি মুক্ত হওয়ার পর পরিবারের সঙ্গে মিলিত হলো
please wait

No media source currently available

0:00 0:00:40 0:00

গাজা ভূখণ্ডের দক্ষিণাঞ্চলে সুরক্ষিত এক এপার্টমেন্ট ভবনে হানা দিয়ে ইসরাইলি বাহিনী গুলিবর্ষণের মাঝে বন্দিদের বের করে আনার পর, সোমবার, ১২ ফেব্রুয়ারি দুই ইসরাইলি মুক্ত জিম্মি তাদের পরিবারের সঙ্গে পুনরায় মিলিত হয়।

অবরুদ্ধ ভূখণ্ডের ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, ইসরাইলের এই অভিযানে নারী ও শিশুসহ কমপক্ষে ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

উদ্ধারবাহিনীকে সহযোগিতা করতে গাজা ভূখণ্ডের দক্ষিণ কোণের শহর রাফার ওই এপার্টমেন্ট ভবনের নিকটবর্তী এলাকায় ব্যাপকভাবে বিমান হামলা চালানো হয়। ইসরাইল-হামাস যুদ্ধ থেকে পরিত্রাণ পেতে ১৪ লক্ষ ফিলিস্তিনি রাফাতে পালিয়ে এসেছে।

এই অভিযান নিয়ে ইসরাইলে আনন্দ-উৎসব করা হয়েছে। হামাস ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীর হাতে বন্দি ১০০ জনের বেশি মানুষের মুক্তি চাইছে ইসরাইল। (এপি)

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

XS
SM
MD
LG